News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কি ৩০ লাখ পরীক্ষার্থীর দায়িত্ব নেবে, টুইটে প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়ের
Image

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কি ৩০ লাখ পরীক্ষার্থীর দায়িত্ব নেবে, টুইটে প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়ের

কলকাতা, ২৯আগস্ট(হি. স.): এই মহামারীকালীন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে ৩০ লাখ শিক্ষার্থীর নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? শনিবার এই মর্মেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ককে ট্যাগ করে টুইট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  

জেইই ও নিট পরীক্ষা স্থগিত করা নিয়ে ইতিমধ্যেই ৬ অবিজেপি রাজ্যগুলি পিটিশন জমা দিয়েছে সর্বোচ্চ আদালতে। প্রধান মন্ত্রীকে ও চিঠি দিয়েছেন পরীক্ষা স্থগিত করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা ব্যতীত কোনও পড়ুয়াকে সার্টিফিেট দেওয়া যাবে না। তবে সেক্ষেত্রে রাজ্য গুলি চাইলে পরীক্ষার দিন আগে পিছু করতে পারে। কিন্তু এই পুরো বিষয়টিতেই সম্মতি জানাতে নারাজ রাজ্য সরকার। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেপ্টেম্বরে কোনও পরীক্ষা হবে না রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে। তবে পুজোর আগে পরীক্ষা নেওয়া যায় কিনা সেই বিষয়ে আগামী সাত দিনের মধ্যে শিক্ষামন্ত্রীকে রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি।

 এরপরেই এদিন শিক্ষামন্ত্রী টুইট করে জানান, ”এই বিশ্বব্যাপী মহামারীর মধ্যে, আপনি জেইই ও নিট পরীক্ষায় এমন প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? পরিবহন ব্যবস্থা এখনও পুরোপুরি চালু না হওয়ায় আপনি কেন তাদের ভবিষ্যতের ক্ষতি করতে চান”? একইসঙ্গে পরীক্ষা স্থগিত করার দাবিও তোলেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top