News Flash

  • Home
  • Uncategorized
  • রেনাল মাপকাঠির উন্নতি, প্রণব মুখোপাধ্যায়ের রক্ত সঞ্চালন স্থিতিশীল
Image

রেনাল মাপকাঠির উন্নতি, প্রণব মুখোপাধ্যায়ের রক্ত সঞ্চালন স্থিতিশীল

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): ফুসফুস সংক্রমণের চিকিৎসা চলছে, তবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের রেনাল মাপকাঠির উন্নতি হয়েছে। রক্ত সঞ্চালনও স্বাভাবিক রয়েছে। যদিও, জ্ঞান এখনও ফেরেনি। প্রাক্তন রাষ্ট্রপতি গভীর কোমাতেই রয়েছেন। শনিবার সকালে দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালে পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গভীর কোমায় রয়েছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। ফুসফুস সংক্রমণের চিকিৎসা চলছে ও কিডনির অকার্যকরিতার চিকিৎসার পর উন্নতি হয়েছে। প্রণববাবুর রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল (যাকে চিকিৎসা পরিভাষায় হিমোডিন্যামিক বলে) রয়েছে।


উল্লেখ্য, তিন-সপ্তাহ হতে চলল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থায় এখনও উন্নতি হয়নি। গত ৯ আগস্ট দিল্লির রাজাজি মার্গের বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। ১০ আগস্ট তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বার করে দেওয়া হয়। ওই অস্ত্রোপচারের আগে শারীরিক পরীক্ষার সময় প্রণববাবুর করোনা-আক্রান্ত হওয়ার বিষয়টিও জানা যায়। এর পর থেকে সেনা হাসপাতালেই রয়েছেন তিনি। অস্ত্রোপচারের পর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন প্রণববাবু। তখন থেকেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top