News Flash

  • Home
  • Uncategorized
  • রাশিয়ার আয়োজিত আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে না ভারত
Image

রাশিয়ার আয়োজিত আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে না ভারত

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি. স.):  রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে না ভারত। পূর্ব লাদাখে চিনা আগ্রাসন এবং কাশ্মীর সীমান্তে পাকিস্তানের একাধিকবার সংঘর্ষবিরতি লঙ্ঘনের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশের প্রতিরক্ষা এবং বিদেশমন্ত্রক।  পাশাপাশি গোটা বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়েছে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রক।


 এখানে উল্লেখযোগ্য বিষয় এই সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে চিন এবং পাকিস্তান। দক্ষিণ রাশিয়ার অস্ত্রাখানে ১৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই সামরিক মহড়া বা যুদ্ধ অভ্যাসের আয়োজন করা হবে।দি সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্যভুক্ত দেশগুলি যেমন চিন, রাশিয়া, পাকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরঘিস্থান সহ ১১ টি দেশ অংশগ্রহণ করবে। এমনকি এবারের যুদ্ধ অভ্যাসে মিশর, বেলারুশ, তুর্কি মত দেশগুলির অংশগ্রহণ করার কথা। এতগুলি দেশের সব মিলিয়ে ১২৫০০ সামরিক কর্মী অংশগ্রহণ করবে। এতে যোগ দেওয়ার জন্য ভারতকে তিন বাহিনীর থেকে ২০০ জওয়ানকে নিয়ে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল।আমন্ত্রণ জানিয়েছিল আয়োজক রাষ্ট্র রাশিয়া।শনিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।


বর্তমান পরিস্থিতিতে পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের বিষয়টি আলোচনায় উঠে আসে। পরে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই যুদ্ধ অভ্যাসে অংশগ্রহণ করবে না ভারত। কিন্তু এই গোষ্ঠী ভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে রাশিয়া উড়ে যাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।তার যাওয়া নিয়ে কোনো সংশয় নেই। প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে ৪ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে। ওই সম্মেলনের ফাঁকে চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংহের বৈঠক হওয়ার কোন সম্ভাবনা নেই।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top