News Flash

  • Home
  • Uncategorized
  • চা বাগানের জমি দখলের চেষ্টা শ্রমিক বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপ
Image

চা বাগানের জমি দখলের চেষ্টা শ্রমিক বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপ

আগরতলা, ২৮ আগস্ট (হি. স.)৷৷ চা বাগানের জমি দখলের অভিযোগ এনে উত্তেজনা ছড়িয়েছিল ফটিকছড়ায়৷ ওই ঘটনায় আগরতলা-সিমনা রাস্তার পাশে কয়েকশ শ্রমিক শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ শ্রমিকদের অভিযোগ, স্থানীয় কমল দেব ওই চা বাগানের জমি দখল করার জন্য রাতের অন্ধকারে বাঁশের বেড়া লাগিয়েছে৷ লেফুঙ্গা থানার পুলিশ ওই অভিযোগের তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে৷


মোহনপুরের ফটিকছড়া চা বাগান-কে কেন্দ্র প্রায় ৫০০ পরিবারের বসবাস৷ দীর্ঘ সময় ধরে তারা এখানেই থাকছেন৷ চা বাগান তাদের জীবিকা নির্বাহে সাহায্য করছে৷ কিন্ত, আজ সকালে ওই চা বাগানের চারিদিকে বাঁশের বেড়া দেখা তারা আতঙ্কিত হয়ে পড়েন৷ চা শ্রমিকদের বক্তব্য, শতবর্ষ প্রাচীন ওই চা বাগান-কে ঘিরে বংশানুক্রমে আমাদের বসবাস৷ কিন্ত, এখন স্থানীয় দুসৃকতিকারীরা ওই জমি কেড়ে নিতে চাইছে৷ তারা বাগানের জমি দখলে বেড়া দিয়েছে৷

জনৈক চা শ্রমিকের দাবি, আজ সকালে বাগানে বাঁশের বেড়া আমাদের নজরে এসেছে৷ নজরে আসতেই সকলে মিলে ওই বেড়া খুলে নিয়েছি৷ রাতের অন্ধকারে বেড়া দেওয়ার ঘটনায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি৷ খবর পেয়ে সিধাই ও লেফুঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান৷ পুলিশের কাছে চা শ্রমিকরা কমল দেব-র নামে নালিশ জানিয়েছেন৷
এ-বিষয়ে লেফুঙ্গা থানার পুলিশ আধিকারিক বলেন, ফটিকছড়া চা বাগানের রাস্তার পাশে শ্রমিকরা কাজ করতে এসে বাঁশের বেড়া দেখতে পানঊ প্রায় ৫-৬ কানি জমিতে বেড়া দেওয়া হয়েছিল৷ তারা কমল দেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে বেড়া দেওয়ার সাথে জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেনঊ সমস্ত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top