News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার লাগামহীন বৃদ্ধি পরিস্থিতি অত্যন্ত ঝঁকিপূর্ণ
Image

করোনার লাগামহীন বৃদ্ধি পরিস্থিতি অত্যন্ত ঝঁকিপূর্ণ

আগরতলা, ২৮ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় করোনা মানচিত্রে সবচেয়ে স্থানে অবস্থানে রয়েছে আগরতলা পুর নিগম এলাকা৷ নিগমের শুধুমাত্র ৯টি ওয়ার্ডে করোনা আক্রান্তের হার ২১ শতাংশ৷ যেখানে সারা ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৩.৮৬ শতাংশ৷ আজ রাতে ভিডিও বার্তায় এই তথ্য তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তিনি ত্রিপুরাবাসী-কে সতর্ক করে বলেছেন, বর্তমান সময় প্রচন্ড ঝুকিপুর্নঊ সকলকেই যথেষ্ট সাবধানতা অবলম্বন এবং সরকারি নিয়ম মেনে চলতে হবে৷


এদিন মুখ্যমন্ত্রী বলেন, সকলেই কোভিড-১৯ সম্পর্কে অবগত রয়েছেন৷ সম্প্রতি সাড়ে ৯ লক্ষ পরিবারের কাছে স্বাস্থ্য দফতরের ১২ হাজার কর্মী পৌছেছিলেন৷ সমীক্ষার সাথে এন্টিজেন টেস্ট করা হয়েছিল৷ তাতে, ধারনা পাওয়া গিয়েছিল করোনা-র প্রভাব কতটা পড়তে পারে৷ কিন্ত, বিগত কিছুদিন যাবত লক্ষকরেছি, করোনা থেকে নিস্তার হয়ে গেছে ভেবে মানুষ স্বাভাবিক চলাচল শুরু করেছেন৷ সরকারী নিয়মের তোয়াক্কা না করে মনমর্জি চলাফেরা করছেন৷ তিনি বলেন, অর্থনীতি সামলাতে পারস্পরিক দুরত্ব মেনে, মাস্ক পরে, স্যানিটাইজ ও সাবধানতা অবলম্বন করে মানুষের চলাফেরায় অনুমতি দেওয়া হয়েছিল৷ কিন্ত, তাতে পুর নিগমের ৯ টি ওয়ার্ডে বিরাট মাত্রায় করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাঁর কথায়, সারা ত্রিপুরায় করোনা-র সংক্রমনের হার ৩.৮৬ শতাংশ৷ কিন্ত, পুর নিগম এলাকায় সেই হার প্রায় ২১৷ তাঁর দাবি, করোনা-র সংক্রমণ ১০ অতিক্রম করলেই যথেষ্ট চিন্তাজনক৷ সেখানে পুর নিগমের শুধু ৯টি ওয়ার্ডে ২১ শতাংশ সংক্রমণ গভীর বিপদের হাতছানি দিচ্ছে৷ তাই প্রথম লক ডাউন-র মতোই সাবধানতা পুনরায় অবলম্বন করতে হবে৷


তিনি বলেন, লেক চৌমুহনী বাজারে ৪৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাতে ২৬ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছেঊ এদিন মুখ্যমন্ত্রী বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, পুর নিগমের ৪ নম্বর ওয়ার্ডে ৯২ জন, ৫ নম্বর ওয়ার্ডে ১২২ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৫২ জন, ১২ নম্বর ওয়ার্ডে ৯৪ জন, ২০ নম্বর ওয়ার্ডে ৯৯ জন, ২৬ নম্বর ওয়ার্ডে ৯৩ জন, ৩২ নম্বর ওয়ার্ডে ৩২ জন, ৪০ নম্বর ওয়ার্ডে ১০০ জন এবং ৪৬ নম্বর ওয়ার্ডে ৬৯ জন করোনা আক্রান্ত রয়েছেন৷ তাঁর দাবি, যেখানেই লক সমাগম বেশি করোনা-র প্রকোপ আসবেহ৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, মহারাজ গঞ্জ বাজার, বিভিন্ন সব্জি বাজার, বটতলা বাজারের ভিড় দেখে মনে হচ্ছে সব স্বাভাবিক হয়ে গেছে৷ তিনি করোনা মোকাবিলায় সকলের সহযোগিতা চেয়েছেন৷ সতর্কতা হিসেবে পুর নিগম এলাকায় সরকারি অফিস-এ রোষ্টার মেনে কাজ এবং হোম আইসোলেসনে রয়েছেন আর্থিক দিক দিয়ে দুর্বল পরিবার গুলিকে নগদ ১৫০০ টাকা কিংবা ১৬ কেজি খাদ্য সামগ্রী বিনামূল্যে সরবরাহ করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

তাঁর মতে, বর্তমান সময় সবচেয়ে ঝুকিপুর্ন৷ উদাহরন হিসেবে তিনি বলেন, প্রথমে সিপাহিজলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলছিল৷ কিন্ত তারা সতর্ক হয়েছেন, নিয়ম মেনেছেন, তাই ফল পেয়েছেন৷ অথচ, পুর নিগম এলাকা এবং সমগ্র পশ্চিম জেলা সরকারি নিয়ম মানেনি এবং সতর্কতা অবলম্বন করেনি তাই করোনা-র প্রকোপ হু হু করে বাড়ছে৷ তিনি সকলকে সরকারি নিয়ম মেনে চলার আবেদন জানিয়েছেন৷ সাথে, আগামীকাল থেকে ভিড় এড়ানো, বাজার স্থানান্তর এবং বাজার পরিস্কার রাখার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top