News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, ফের জারি করা হতে পারে লকডাউন : মুখ্যসচিব
Image

অসমে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, ফের জারি করা হতে পারে লকডাউন : মুখ্যসচিব

গুয়াহাটি, ২৮ আগস্ট (হি.স.) : অসমে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই রাজ্যে ফের জারি করা হতে পারে সম্পূর্ণ লকডাউন। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ এমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন।

আজ রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ সংবাদ মাধ্যমকে সরকারের উদ্বেগের তথ্য দিয়ে জানান, অসমের সাধারণ জনতা এখনও কোভিড-১৯ সংক্ৰমণ নিয়ন্ত্রণ করতে সরকারের স্বাস্থ্য বিধি মানছেন না। অধিকাংশ মানুষ মুখে মাস্ক পরিধান করছেন না, সামাজিক দূরত্ব বজায় রাখাকে তাঁরা পরিহাসে পরিণত করেছেন। পরিস্থিতি দেখে গোটা রাজ্যে ফের লকডাউন জারি করতে সরকার বাধ্য হবে বলে সাফ জানিয়েছেন মুখ্যসচিব।

ঘটনাপ্রবাহে তিনি আজ আবারও রাজ্যের সর্বসাধারণের কাছে কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্য বিধি পালন করার আহ্বান জানিয়েছেন। অন্যথা আবার লকডাউনের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, রাজ্যে এই খবর লেখা পর্যন্ত নতুন ২,০৩৬টি কোভিড সংক্ৰমণের মামলা রেজিস্ট্রি হয়েছে। এ নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৮,৮০৮।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top