News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীকে খুন করে ঘরেই কবর দিয়ে থানায় আত্মসমর্পণ করল খুনী স্ত্রীর
Image

স্বামীকে খুন করে ঘরেই কবর দিয়ে থানায় আত্মসমর্পণ করল খুনী স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৭ আগস্ট৷৷ স্বামীকে খুন করে মরদেহ মাটি চাপা দিল স্ত্রী৷ ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে গন্ডাছড়া থানার অধীন জগবন্ধু পাড়া বাজার সংলগ্ণ উল্টাছড়া এডিসি ভিলেজের ভক্তি কুমার পাড়ায়৷ মৃত ব্যক্তির নাম সঞ্জিত রিয়াং(৩০)৷


ঘটনার বিবরনে জানা যায় বুধবার গভীর রাতে সঞ্জিতের স্ত্রী ভারতী ত্রিপুরা ওনার স্বামীকে দা দিয়ে মাথায় আঘাত করে খুন করে৷ পরে ঘরের মধ্যেগর্ত করে মরদেহমাটি চাপা দেয়৷ বৃহস্পতিবার সকালে মহিলা বাড়ি থেকে পালিয়ে গিয়ে রইস্যাবাড়ি থানায় নিজেই আত্মসমর্পন করে খুনের ঘটনা স্বীকার করে৷ রইস্যাবাড়ি থানার পুলিশ সাথে সাথে গন্ডাছড়া থানায় খবর দেয়৷


ভারতীর কথা অনুসারে গন্ডাছড়া থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ঘরের মধ্যে মাটির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ শুক্রবার মরদেহ ময়না তদন্ত করা হবে৷ এদিকে এই খুনের ঘটনার সাথে আরো কারা কারা জড়িত থাকতে পারে পুলিশ ঘটনার তদন্ত করছে৷ এই খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top