News Flash

  • Home
  • Uncategorized
  • ভগৎ সিং যুব আবাস ও হাপানিয়া মেলা প্রাঙ্গণের একাংশ ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার
Image

ভগৎ সিং যুব আবাস ও হাপানিয়া মেলা প্রাঙ্গণের একাংশ ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার

আগরতলা, ২৭ আগস্ট (হি.স.)৷৷ ত্রিপুরায় হঠাৎ করোনা আক্রান্তের অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধিতে ভগত সিং যুব আবাস এবং হাপানিয়া মেলা প্রাঙ্গণের একটা অংশকে ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে৷ সেখানে কোভিড হাসপাতালের মতোই সমস্ত সুবিধা থাকবে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ শুধু তাই নয়, মৃতের সংখ্যাও বেড়ে চলেছে৷ অন্য জটিল রোগে আক্রান্ত করোনা সংক্রমিতদের চিকিৎসায় বিশেষ করে অক্সিজেনের ব্যবস্থা রাখতে হচ্ছে৷ সেক্ষেত্রে একমাত্র জিবি হাসপাতালেই সর্বসুবিধা রয়েছে৷ কিন্ত রোগীর সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধিতে জিবি হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না৷ তাই ভগত সিং যুব আবাস এবং হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কোভিড কেয়ার সেন্টারের একটা অংশকে ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে৷
এ-বিষয়ে জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. দেবাশিস রায় বলেন, ভগত সিং যুব আবাসে ২০ শয্যা এবং হাপানিয়া মেলা প্রাঙ্গণে প্রায় সমতুল্য শয্যা ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারের জন্য ব্যবস্থা করা হয়েছে৷ সেখানে অক্সিজেন সহ যাবতীয় সমস্ত সুবিধা থাকবে৷ তাতে করোনা আক্রান্তদের চিকিৎসায় সহায়তা মিলবে৷ কারণ, জিবি হাসপাতালের উপর রোগীর চাপ কিছুটা কমবে৷ তাঁর কথায়, ভবিষ্যতে প্রয়োজনে এমন আরও ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারের ব্যবস্থা করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top