News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত মাদার টেরেজার জন্মদিবস
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত মাদার টেরেজার জন্মদিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ বুধবার মাদার টেরেজার জন্মদিন৷ রাজ্যে যথাযোগ্য মর্যাদায় মাদার টেরেজার জন্মদিন পালিত হয়৷ এ উপলক্ষে অনুষ্ঠান হয় আগরতলার নির্মলা শিশু ভবনে৷ এখানে বুধবার সকালে প্রার্থনা সভার মধ্য দিয়ে মাদার টেরেজার জন্মদিন এর সূচনা করা হয়৷ এছাড়া দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
মাদার টেরেজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়৷কুঞ্জবন নির্মলা শিশু ভবনে মাদার টেরেজার জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও বাহিরের কোন লোকজনদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি৷


নির্মলা শিশুভবনের আবাসিক সহ অন্যান্যরা অনুষ্ঠানগুলোতে অংশ নেন৷ সামাজিক দূরত্ব বজায় রেখে মাদার টেরেজার জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এই উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠানের এবং জাকজঁমকতার আয়োজন করা হয়নি৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে কুঞ্জবন নির্মলা শিশুগৃহের পক্ষ থেকে জানানো হয় করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে এ বছর মাদার টেরেজার জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷ জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top