News Flash

  • Home
  • Uncategorized
  • বীরজিৎ সিনহার উপর হামলার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ
Image

বীরজিৎ সিনহার উপর হামলার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ মঙ্গলবার রাতে জিরানিয়ার মাধববাড়ি এলাকায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার গাড়ির উপর হামলা চালায় এক দল দুষৃকতি৷ এই ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে এবং বীরজিৎ সিনহার নিরাপত্তা আরও বৃদ্ধির দাবিতে বুধবার রাজধানীতে বিক্ষোভে সামিল হয় প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা৷
এইদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে বিক্ষোভ কর্মসূচী সংগঠিত করা হয়৷ একই সাথে সড়ক অবরোধে সামিল হয় কংগ্রেস কর্মী সমর্থকরা৷ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস, যুব কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক৷


তিনি কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে৷ আশ্বাস দেন বীরজিৎ সিনহার গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে৷ ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ পাশাপাশি বীরজিৎ সিনহার নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি নিয়ে উদ্ধতন কতৃপক্ষের সাথে কথা বলবেন বলেও আশ্বাস দেন৷ তারপরই কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নেয়৷ রানির বাজারে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করল পুলিশ৷

রানিরবাজার থানার পুলিশ বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার করেছে৷ প্রসঙ্গত মঙ্গলবার রাতে আগরতলা থেকে বাড়ি ফেরার সময় কংগ্রেস নেতা বীরজিৎ সিনহার গাড়িতে হামলা করে কিছু দুষৃকতী৷ তাদের গাড়িতে ঢিল ছোড়া হয়৷ তাদের উদ্দেশ্য করে গালাগাল করা হয়৷ ঘটনায় সামান্য আহত হন বিরজিৎ সিনহার একজন দেহরক্ষী৷ রাতেই বিরজিৎ সিনহা ঘটনার বিস্তারিত জানিয়ে রানির বাজার থানায় অভিযোগ করেছিলেন৷ পুলিশ মামলা নিয়ে বুধবার দুই জনকে গ্রেফতার করে বলে জানা গেছে৷ জিরানিয়া মহাকুমার পুলিশ সূত্রে এ খবর জানা গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top