News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক বিবাদের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্ট
Image

পারিবারিক বিবাদের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্ট

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ আগস্ট৷৷ পারিবারিক কলহের জেরে অচেতন অবস্থায় বিষ পান করে রাস্তায় পড়ে থাকা এক মধ্যবয়স্ক যুবককে উদ্ধার করল তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তর৷ ব্যক্তির নাম রাজেন্দ্র রিয়াং বয়স আনুমানিক চল্লিশ বছর৷ সে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ঘর জামাই হিসেবে বসবাস করত৷ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকার চিন্তামণি পাড়ায়৷

ঘটনায় জানা যায় বুধবার রাত সাড়ে আটটা নাগাদ তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের খবর আছে ওই এলাকায় একজন ব্যক্তি রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে আছে৷ ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে চিকিৎসকরা তাকে মদ ও বিষ খাওয়া অবস্থায় জানতে পেরে ওয়াশ করতে বাধ্য হয়৷ জানা যায় পারিবারিক কলহ এর জেরে মদের সাথে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ তবে বর্তমানে তার সম্পূর্ণ চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ এ ব্যাপারে দমকলকর্মীরা আমাদের জানায়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top