News Flash

  • Home
  • Uncategorized
  • দুই দিনের সফরে রাজ্যে আসছেন রামমাধব
Image

দুই দিনের সফরে রাজ্যে আসছেন রামমাধব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট৷৷ এডিসি নির্বাচনকে সামনে রেখে দুই দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ তার এই সফরকালে ৩০ আগস্ট রাম মাধব বিজেপির নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন৷


ওই বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ রাজ্য কমিটির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থাকবেন৷ তাছাড়া, রাম মাধবের ওই বৈঠকে দলের পূর্বোত্তরের দায়িত্বপ্রাপ্ত আঞ্চল সম্পাদক অজয় জামওয়াল এবং সাংগঠনিক সম্পাদক ফনিন্দ্র নাথও উপস্থিত থাকবেন৷


বুধবার বিজেপি’র মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, আসন্ন এডিসি নির্বাচন নিয়ে আইপিএফটি’র সাথে সমঝোতার জন্য আইপিএফটি আসন ভাগাভাগির বিষয়টি বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে আলোচনা করতে পারে৷ সম্প্রতি আইপিএফটি’র সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া ঘোষণা দিয়েছিলেন, আসন্ন এডিসি নির্বাচনে তারা সিংহভাগ আসন দাবি করবে৷ মেবার কুমার জমাতিয়া জানিয়েছিলেন, তারা সিংহভাগ আসন এই কারণে দাবি করবে যেহেতু আইপিএফটি দলটি উপজাতি জনসাধারণকে নিয়ে গঠিত৷ শুধু তাই নয়, বর্তমান সরকার আইপিএফটির হাত ধরেই সরকার গঠন করেছে৷ তাই, এডিসি আইপিএফটির হাতে গেলে উপজাতি অংশের জনগনের সার্বিক উন্নয়ন করা রাজ্য সরকারের পক্ষে সহজ হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top