News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা থেকে পড়ুয়াদের সুরক্ষাই কেন্দ্রের কাছে সর্বাধিক গুরুত্বের বিষয়, দাবি শিক্ষামন্ত্রীর
Image

করোনা থেকে পড়ুয়াদের সুরক্ষাই কেন্দ্রের কাছে সর্বাধিক গুরুত্বের বিষয়, দাবি শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি. স.) : করোনা কালে স্কুল-কলেজ সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পখরিয়াল নিশাঙ্ক। পড়ুয়াদের সুরক্ষার নিশ্চয়তার বিষয়ে আশ্বস্ত হওয়ার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের মার্চ মাস থেকে করোনা আতঙ্কের জেরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে। 

এ বিষয়ে অভিভাবক, পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের মনে আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে।আর কতদিন এইভাবে চলবে তা নিয়ে চিন্তিত সমাজের সিংহভাগ অংশ। এই প্রসঙ্গে সকলকে আশ্বস্ত করে এবং সমস্ত জল্পনার ওপর জল ঢেলে দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন কেন্দ্রের কাছে পড়ুয়াদের নিরাপত্তা হচ্ছে সর্বাগ্রে গুরুত্ব। তারপর শিক্ষা। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে। তাদের পরামর্শ মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি করোনা পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করছে। উল্লেখ করা যেতে পারে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক পর্ব চার।ফলে স্কুলে-কলেজে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এমন কি জুন মাসে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছিলেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top