News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড কেয়ার সেন্টারে স্বামী বিবেকানন্দের জীবনাদর্শনের বই
Image

কোভিড কেয়ার সেন্টারে স্বামী বিবেকানন্দের জীবনাদর্শনের বই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আগ্রহে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কোভিড কেয়ার সেন্টারে স্বামী বিবেকানন্দের জীবনাদর্শন ও ভাবধারার উপর লেখা বই দেওয়া হচ্ছে৷ স্বামীজির ভাবধারা ও তাঁর জীবনাদর্শ নিয়ে যে বইগুলি দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম হল ’ভারতের পুনর্গঠন’, ’ব্যক্তিত্বের বিকাশ’, ’এস মানুষ হও’, ’জাগো বীর’, ’ওঠ জাগো এগিয়ে চল’, ’স্বামীজির উপদেশ’, ’স্বামীজি ও তার বাণী’, ’বিবেকানন্দ ও যুবসমাজ’, ’মাই ইণ্ডিয়া- দি ইণ্ডিয়া ইটারন্যাল’৷


আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আনুষ্ঠানিকভাবে জিবিপি হাসপাতাল ও ড. বি আর আম্বেবদকর হাসপাতালের সুুপারের হাতে স্বামীজির ভাবধারার উপর লেখা মোট ২২টি বইয়ের কিছুসংখ্যক কপি তুলে দেন৷ এই বইগুলি এজিএমসি কোভিড কেয়ার সেন্টার ও হাঁপানিয়া কোভিড কেয়ার সেন্টারে রাখা হবে৷ যাতে সেখানকার করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীরা এই বইগুলি পড়ার সুুযোগ পান৷ রাজ্যের করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যাতে কোন ধরণের মানসিক অবসাদ না আসে সেই লক্ষ্যেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে৷


স্বাস্থ্য দপ্তরের কর্তৃপক্ষের হাতে বইগুলি তুলে দেওয়ার সময় অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ, তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, সংশ্লিষ্ট দুই হাসপাতালের মেডিক্যাল সুুপার উপস্থিত ছিলেন৷ তথ্য ও সংস্ক’তি দপ্তর থেকে পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারের জন্য এ ধরণের বই সরবরাহ করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top