News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ সময়ে নির্বাচন ও উপনির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের নির্দেশিকা
Image

কোভিড-১৯ সময়ে নির্বাচন ও উপনির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের নির্দেশিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ ভারতের নির্বাচন কমিশন কোভিড-১৯ সময়ে নির্বাচন/উপনির্বাচন পরিচালনার জন্য একটি নির্দেশিকা জারি করেছে৷ এই নির্দেশিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে৷ ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷ এতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে৷


২৯ জলাই, ২০২০ তারিখে তাদের সর্বশেষ নির্দেশিকাটি জারি করা হয়৷ তার আগে ১৭ জলাই, ২০২০ তারিখে কমিশন বিভিন্ন জাতীয়/রাজ্যস্তরীয় রাজনৈতিক দলগুলির কাছ থেকে মতামত/প্রস্তাব চাইলে কিছু রাজনৈতিক দলের অনুরোধে তা ১১ আগস্ট, ২০২০ পর্যন্ত স্থগিত রাখা হয়৷ নির্বাচনী প্রচার এবং জনসভার ব্যাপারে নির্বাচন কমিশন রাজনৈতিক দল ছাড়া রাজ্যের/কেন্দ্রশাসিত অ’লের মুখ্য নির্বাচন আধিকারিকদের মতামত/পরামর্শ বিবেচনা করেছে৷ সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই নির্দেশিকা জারি করেছে৷
নির্বাচন কমিশনের এই নির্দেশিকায় বলা হয়েছে যে, নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তাঁর সাথে যাওয়া সমর্থক ও গাড়ির সংখ্যা সম্বন্ধীয় নিয়ম পরিবর্তন করা হয়েছে৷
ফর্ম অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে৷ এই প্রথম প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য প্রদেয় সিকিউরিটি ডিপোজিট অনলাইনে জমা করতে পারবেন৷ কন্টেইনমেন্ট নির্দেশিকার কারণে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারের সময় প্রার্থীর সাথে চার জন সমর্থক যেতে পারবেন৷ স্বরাষ্ট্র মন্ত্রক/রাজ্য সরকারের জারি করা কন্টেইনমেন্ট নির্দেশিকার সুুবিধা/অসুুবিধার নিরিখে জনসভা, রোড শো ইত্যাদির অনুমতি দেওয়া হবে৷


নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক, স্যানিটাইজার, থার্মাল স্ক্যানার, গ্লাভস, ফেস শীল্ড এবং পি পি ই কীট ব্যবহার করতে হবে৷ ভোটার রেজিস্টারে স্বাক্ষর দেওয়ার জন্য এবং ই ভি এম-এর বোতাম টেপার জন্য ভোটারদের হ্যাণ্ড গ্লাভস দেওয়া হবে৷ রাজ্যের/কেন্দ্রশাসিত অ’লের মুখ্য নির্বাচন আধিকারিক যার যার রাজ্যে/জেলায় স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে এই নির্দেশিকা বলবৎ করার ব্যবস্থা করবেন৷ সংশ্লিষ্ট রাজ্যের কোভিড-১৯ নোডাল অফিসার-এর সাথে পরামর্শ করেই যাবতীয় ব্যবস্থা নিতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top