News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার মজুরীর দাবীতে পথ অবেরাধ
Image

রেগার মজুরীর দাবীতে পথ অবেরাধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ রেগার ন্যায্য মজুরির টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে সোমবার ধলাই জেলার আমবাসার জগন্নাথ বাড়িতে আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করেন শ্রমিকরা৷ শ্রমিকদের অভিযোগ কাজ করার পরও তাদের ন্যায্য মজুরি টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না৷ রেগামাস্টার নাকি জানিয়েছেন তারা যে পরিমাণ কাজ করার কথা সেই পরিমান কাজ হচ্ছে না ,সে কারণেই নাকি তাদের মজুরি টাকা মিটিয়ে দেওয়া সম্ভব নয়৷

শ্রমিকদের সঙ্গে এ ধরনের কার্যকলাপে ক্ষুব্দ শ্রমিকরা৷ এ ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ন্যায্য মজুরি টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে সোমবার শ্রমিকরা ধলাই জেলার আম বাসার জগন্নাথপুরে আমবাসা গন্ডাছড়া পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে রাস্তার দু’’পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে৷ তাতে যাত্রীদুভর্োগ চরমে আকার ধারণ করে৷ ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ অবরোধ স্থলে ছুটে যান৷ প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনায় মিলিত হন৷এই সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে শ্রমিকদের আশ্বস্ত করা হয়৷ প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পরই তারা পথ অবরোধ আপাতত প্রত্যাহার করে নেন৷অবিলম্বে শ্রমিকদের মজুরি টাকা মিটিয়ে না দিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top