News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত বিধায়িকা মিমি মজুমদারের অবস্থা সঙ্কটজনক
Image

করোনা আক্রান্ত বিধায়িকা মিমি মজুমদারের অবস্থা সঙ্কটজনক

আগরতলা, ২৪ আগস্ট (হি. স.)৷৷ করোনা আক্রান্ত বিজেপি বিধায়িকা মিমি মজুমদারের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে৷ তাঁর প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে বলে চিকিৎসক-রা জানিয়েছেন৷ জানা গিয়েছে তাঁর রক্তস্বল্পতা দেখা দিয়েছে৷


গত শনিবার ত্রিপুরার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিমি মজুমদারের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল৷ সাথে তাঁর স্বামীর রিপোর্টও পজিটিভ এসেছিল৷ তাঁর শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় ওইদিনই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন এবং অক্সিজেন দেন৷ তাতে, তিনি কিছুটা সুস্থ অনুভব করায় বিধায়িকা ও তাঁর স্বামী-কে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা৷ গতকালকে দুজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল৷ কিন্তু, আজ দুপুরের পর থেকে পুনরায় বিধায়িকার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়৷ সঙ্গে সঙ্গে জি বি কোভিড হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে৷ চিকিৎসক-রা জানিয়েছেন, বিধায়িকা-কে অক্সিজেন দেওয়া হয়েছে৷ শীগ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন৷

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত তিনজন বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে মিমি মজুমদার-র অবস্থা কিছুটা সঙ্কটজনক হয়েছে৷ বাকি দুই বিধায়ক করোনা আক্রান্ত হলেও তারা দ্রুত সুস্থ হয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top