News Flash

  • Home
  • Uncategorized
  • ষোল দফা দাবীতে কাল সব মহকুমায় আন্দোলন সংগঠিত করবে সিপিএম
Image

ষোল দফা দাবীতে কাল সব মহকুমায় আন্দোলন সংগঠিত করবে সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷ করোনা পরিস্থিতিতেই সিপিএম রাজ্যের বিভিন্ন জায়গায় নানা আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীতে জনগণের বিভিন্ন দাবী নিয়ে ব্যাপক পোস্টারিং করা হচ্ছে৷ এই পোস্টারিংয়ে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস৷ গত ২০ আগস্ট থেকে সিপিএম রাজনৈতিক অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করেছে এবং এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করছে বলে নেতৃবৃন্দ দাবি করেন৷


সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস আহূত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন এ সময়ের মধ্যে জনগণের দাবি নিয়ে মাঠে রয়েছেন তারা৷ যেসব দাবি উত্থাপন করা হয়েছে এগুলো মানুষের দাবি, জনগণের দাবি৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে এসব প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না৷ আর এ কারণে মানুষ মাঠে নেমেছেন, ঘর থেকে বেড়িয়ে পড়েছেন৷ এ পরিস্থিতিতে সিপিএম মনে করে জনগণের ১৬ দফা দাবি নিয়ে ঘরে ঘরে পৌঁছা দরকার৷ তাই দল গত ২০ আগস্ট থেকে অঞ্চল ভিত্তিক এবং অন্যান্য জায়গায় ছোট ছোট সভা মিছিল কিংবা জমায়েত সংগঠিত করে কর্মসূচি পালন করছে৷ মূল কর্মসূচি আগামী ২৬ আগস্ট পালন করা হবে৷ সারা রাজ্যেই এই কর্মসূচি থাকবে৷

এদিন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন যেসব জায়গায় কর্মসূচি সংগঠিত হচ্ছে, ওইসব জায়গায় মানুষ দলে দলে ঘর থেকে বেড়িয়ে পড়েছে৷ ব্যাপক সাড়া পেয়েছে সিপিএম দাবি গৌতম দাসের৷ তিনি এও বলেন যে দাবি উত্থাপন করেছে সিপিএম, এ দাবি জনগণের দাবি৷ এসব দাবিতেও যখন প্রচার চলছে, তখন হিংসাত্মক ঘটনা ঘটছে৷ বিজেপির দুর্বৃত্ত বাহিনী বিভিন্ন জায়গায় পোস্টার ছিড়ে ফেলেছে৷ ছামনুতে আক্রমণের শিকার হয়েছেন সিপিএম নেতারা৷


প্রসঙ্গত ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর বনমালিপুর বিধানসভায় মিছিল করতে পেরেছে সিপিএম৷ ২৪ ঘন্টা আগে এ মিছিল সংগঠিত হয়েছে৷ খয়েরপুর সহ বিভিন্ন জায়গায় ১৬ দফা দাবিকে সামনে রেখে যে কর্মসূচি সংগঠিত হচ্ছে, তাতে ব্যাপক অংশের কর্মীরা অংশ নিয়েছে৷ সিপিএম ২৬ আগস্ট প্রত্যেক মহকুমায় কর্মসূচি সংগঠিত করবে৷ দলের তরফে রাজ্যস্তরীয় ভাবনায় আগরতলায় কর্মসূচি থাকবে বলে খবর৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top