News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য দফতরে করোনার থাবা, বিশেষ অনুমতি নিয়ে বন্ধ কাজকর্ম, হল স্যানিটাইজ
Image

স্বাস্থ্য দফতরে করোনার থাবা, বিশেষ অনুমতি নিয়ে বন্ধ কাজকর্ম, হল স্যানিটাইজ

আগরতলা, ২৪ আগস্ট (হি.স.)৷৷ প্রশাসনিক আধিকারিক এবং তিন চিকিৎসক সহ ২০ জনের করোনা আক্রান্তের ঘটনায় সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতর বন্ধ রাখা হয়েছে৷ স্যানিটাইজ করার জন্যই বিশেষ অনুমতি নিয়ে আজ একদিনের জন্য কাজকর্ম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা৷


তিনি বলেন, স্বাস্থ্য অধিকর্তা কার্যালয় এবং পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরে প্রশাসনিক আধিকারিক তিন চিকিৎসক ও ১৭ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন৷ তাই, ওই দুই কার্যালয় স্যানিটাইজ করা প্রয়োজন হয়ে পড়েছে৷ তাই, আজ বিশেষ অনুমতি নিয়ে একদিনের জন্য স্বাস্থ্য ভবনে কাজকর্ম বন্ধ রাখা হয়েছে৷ তাঁর কথায়, শনি ও রবিবার স্বাস্থ্য ভবনে স্যানিটাইজ করা হয়েছে৷ গত দুদিন সরকারি ছুটি থাকায় সমস্যা হয়নি৷ কিন্তু আজ ছুটির দিন নয়৷ ফলে রাজ্য সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে একদিনের জন্য কাজকর্ম বন্ধ রাখা হয়েছে৷ তিনি বলেন, দুই দফতরেই স্যানিটাইজ করার কাজ সমাপ্ত হয়েছে৷

আগামীকাল থেকে যথারীতি কাজকর্ম শুরু হবে৷
পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা বলেন, করোনা আক্রান্তের সন্ধান মিললে স্যানিটাইজ করা বাধ্যতামূলক৷ তাই, আজ স্বাস্থ্য ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে৷ তাঁর কথায়, স্বাস্থ্য অধিকর্তা কার্যালয়ে ৯ জন এবং পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরে ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৩ জন চিকিৎসক, একজন জনসংযোগ আধিকারিক এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি মিলিয়ে বাকি ১৬ জন রয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top