News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাংলাদেশে পরমাণু বিজ্ঞানী
Image

করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাংলাদেশে পরমাণু বিজ্ঞানী

ঢাকা, ২৫ আগস্ট (হি. স.) : করোনা আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী তথা পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান দিলীপ কুমার সাহা। সোমবার রাতে রাজধানী ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীর মৃত্যুতে কার্যত উদ্বিগ্ন হয়ে পড়েছেন অন্যান্য বিজ্ঞানীরা।

করোনার ছোবলে ক্রমশই মৃত্যুমিছিল দীর্ঘতর হচ্ছে বাংলাদেশে। গত ২৪ ঘন্টায় আরও ৪২ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ফলে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি হলেন ৩ হাজার ৯৮৩ জন। পাশাপাশি নতুন করে আরও ২ হাজার ৪৮৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছুঁইছুঁই। এদিন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৮৩ জন।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম জাকারিয়া জানিয়েছেন, চার দিন আগেই ঢাকার এক বেসরকারি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষায় দিলীপ সাহার করোনাভাইরাস শনাক্ত হয়। তার পরেই চিকি‍ৎসার জন্য তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ধীরে-ধীরে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে।’ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top