News Flash

  • Home
  • Uncategorized
  • গোটা দেশের জন্য সমমানের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়, জানাল আদালত
Image

গোটা দেশের জন্য সমমানের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়, জানাল আদালত

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.): করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে একই মানের ক্ষতিপূরণ গোটা দেশজুড়ে দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যগুলি নিজের সম্পদের উপর ভিত্তি করে নীতি প্রণয়ন করে ক্ষতিপূরণ দিতে পারে।আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে না। গোটা দেশে একই পরিমাণে ক্ষতিপূরণের মানদণ্ড হতে পারে না বলে জানিয়েছে আদালত।    

উল্লেখ করা যেতে পারে, সমাজকর্মী হারিশ থায়কান্ডি এই পিটিশান দেশের শীর্ষ আদালত সুপ্রিমকোর্টে দায়ের করেছিল।সমাজকর্মীর আইনজীবী দীপক প্রকাশ আদালতকে বলেন, করোনায় আক্রান্ত হয়ে নিহতদের পরিবারবর্গকে এক একটি রাজ্য নিজেদের মতন করে ক্ষতিপূরণ দিচ্ছে। একটি রাজ্য সঙ্গে অপর রাজ্যের ক্ষতিপূরণের নিরিখে কোনও সামঞ্জস্যতা নেই।গোটা বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে।এমন পরিস্থিতিতে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির ১১ নম্বর ধারা অনুযায়ী এক রাষ্ট্র সাহায্য যোজনা প্রস্তুত করা উচিত।জনগণের হিতসাধন করাটা কেন্দ্র ও রাজ্য সরকারের সাংবিধানিক কর্তব্যের মধ্যে পড়ে। দেশের বহু মানুষ আছে যারা নিজের অধিকার সম্পর্কে অজ্ঞাত এবং আদালতে মামলা লড়তে অপরাগ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top