News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘণ্টার মধ্যেই করাচিতে দাউদের থাকার কথা অস্বীকার করল পাকিস্তান
Image

২৪ ঘণ্টার মধ্যেই করাচিতে দাউদের থাকার কথা অস্বীকার করল পাকিস্তান

ইসলামাবাদ, ২৩ আগস্ট (হি.স.):   দাউদ ইব্রাহিম পাকিস্তানে রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। ২৪ ঘণ্টায় মধ্যেই নিজেদের অবস্থান পাল্টে জানিয়ে দিল ইসলামাবাদ । শনিবারই রাতেই খবর প্রকাশিত হয় করাচিতে দাউদের ঠিকানা চিহ্নিত করেছে পাক প্রশাসন।  এর ২৪ ঘণ্টায় মধ্যেই রবিবার রেডিয়ো পাকিস্তানের তরফে টুইট করে বিষয়টি অস্বীকার করা হয় ।

রবিবার সকালে রেডিয়ো পাকিস্তানের তরফে টুইট করে বলা হয়, তালিকাভুক্ত কিছু মানুষ পাকিস্তানে রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম যে দাবি করছে, বিদেশমন্ত্রক তা খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রকের একটি বিবৃতি টুইটারে তুলে ধরে তারা। তাতে বলা হয়, ‘‘রাষ্ট্রপুঞ্জের তালিকায় বর্তমানে তালিবান, আইসিল (দয়েশ) এবং আলকায়দার যে সমস্ত সদস্যের নাম রয়েছে এবং রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ যাদের নিষিদ্ধ ঘোষণা করেছে, গত ১৮ অগস্ট বিদেশমন্ত্রকের তরফে তাদের একটি তালিকা প্রকাশ করা হয়। এটা রুটিন প্রক্রিয়া। আন্তর্জাতিক রীতিনীতি মেনে দীর্ঘ দিন ধরেই এই ধরনের বিজ্ঞপ্তি জারি করে আসছে বিদেশমন্ত্রক। ২০১৯ সালে শেষ বার এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।’’

পাক বিদেশমন্ত্রকের ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘‘এই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার নতুন ধরনের নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ করতে যাচ্ছে বলে কিছু কিছু সংবাদমাধ্যম দাবি করছে, যা বাস্তবসম্মত নয়। ওই বিজ্ঞপ্তি দেখে কিছু ভারতীয় সংবাদমাধ্যমে আবার দাবি করছে, পাকিস্তান নাকি মেনে নিয়েছে তালিকাভুক্ত কিছু ব্যক্তি (দাউদ ইব্রাহিম) তাদের দেশে রয়েছে, যা ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক।’’ কিন্তু রাষ্ট্রপুঞ্জের তালিকায় দাউদের নাম থাকলেও, করাচি এবং নুরবাদে পাহাড়ি এলাকায় তার বাড়ির ঠিকানা, কোত্থেকে এল, তা পাক প্রশাসনের নজরই বা এড়িয়ে গেল কী ভাবে, ইসলামাবাদের তরফে তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top