News Flash

  • Home
  • Uncategorized
  • ফুলডুঙসেই কার অংশ? সীমানা নির্ধারণে দৌড়ঝাঁপ মিজোরাম-ত্রিপুরার
Image

ফুলডুঙসেই কার অংশ? সীমানা নির্ধারণে দৌড়ঝাঁপ মিজোরাম-ত্রিপুরার

আগরতলা, ২২ আগস্ট (হি. স.)৷৷ ফুলডুঙসেই গ্রামকে নিয়ে ত্রিপুরা ও মিজোরাম প্রশাসনে দৌড়ঝাঁপ শুরু হয়েছে৷ বহুদিন ধরে ঝুলন্ত সীমানা সমস্যার সম্ভবত এবার সমাধান হতে চলেছে৷ ত্রিপুরার মুখ্যসচিব বিষয়টির নিজে তদারকি করছেন৷ অন্যদিকে, মিজোরাম সরকারের নির্দেশের অপেক্ষায় প্রহর গুনছেন মামিত জেলা প্রশাসন৷ অবশ্য, দুই রাজ্যই ফুলডুঙসেই গ্রাম নিজেদের অংশ বলে দাবি করছে৷ মিজোরামের মামিত জেলার ডেপুটি কমিশনার ড় লালরুজামার কথায়, মিজোরাম-ত্রিপুরা সীমানা সংক্রান্ত বিষয়ে উত্তর ত্রিপুরার জেলাশাসকের চিঠি পেয়েছি৷ মিজোরাম সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছি আমি৷


জম্পুই হিলসব্লকের অধীন ফুলডুঙসেই গ্রাম মিজোরামের অংশ হিসেবে নথি প্রকাশিত হয়েছে৷ তাতে ত্রিপুরার নাগরিক ১৩০ জনকে মিজোরামের ভোটার হিসেবে দেখানো হচ্ছে৷ তাই ত্রিপুরা ও মিজোরামের সঠিক সীমানা নির্ধারণের পদক্ষেপ নেওয়ার জন্য উত্তর ত্রিপুরার জেলাশাসককে চিঠি দিয়েছিলেন কাঞ্চনপুরের মহকুমাশাসক৷
এ-বিষয়ে মামিত জেলার ডেপুটি কমিশনার ড় লালরুজামা বলেন, ওই সকল ভোটার ২০০৮ সাল থেকে মিজোরামে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন৷ কারণ, মিজোরামের ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে৷ সে মোতাবেক আগামী ২৭ আগস্ট ভিলেজ কমিটি নির্বাচনেও তাঁরা ভোটাধিকার প্রয়োগ করবেন৷ তবে তাঁদেরকে নিয়ে সম্প্রতি বিতর্ক দেখা দিয়েছে৷ বিষয়টি মিজোরাম সরকারকে জানানো হয়েছে৷ তাঁদের নির্দেশের অপেক্ষা করা হচ্ছে, বলেন তিনি৷

তাঁর কথায়, অনেক সময় কোনও কোনও নাগরিককে একাধিক সুযোগ সুবিধা নিতে দেখা যায়৷ এ-ক্ষেত্রে ওই সব ভোটারদের একাধিক সুযোগ নেওয়ার বিষয়ে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে৷ তবে, ফুলডুঙসেই গ্রামের সীমানা নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি৷ শুধু জানিয়েছেন, মিজোরাম-ত্রিপুরা সীমানা সংক্রান্ত বিষয়ে উত্তর ত্রিপুরার জেলশাসকের চিঠি তিনি পেয়েছেন৷ ইতিমধ্যে ওই চিঠি ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি৷ এখন তিনি মিজোরাম সরকারের নির্দেশের অপেক্ষা করছেন৷ তিনি বলেন, ফুলডুঙসেই গ্রামে ওই সীমানা নিয়ে মিজোরাম সরকারের নির্দেশ মোতাবেক ব্যবস্থা করা হবে৷
এদিকে, ত্রিপুরা সরকারও এখন ওই সমস্যার সমাধানে নড়েচড়ে বসেছে৷ এ-বিষয়ে রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা বলেন, জম্পুই হিলস-এর ফুলডুঙসেই গ্রাম ত্রিপুরার অংশ৷ ফলে মিজোরামের অংশ হিসেবে কীভাবে দেখানো হচ্ছে, তা খোঁজ দিয়ে দেখবে তাঁর রাজস্ব দফতর৷ তিনি বলেন, এ-বিষয়ে মিজোরাম সরকারের সাথে আলোচনা করার প্রক্রিয়া শুরু করবে ত্রিপুরা সরকার৷ শীঘ্রই ওই সমস্যার স্থায়ী সমাধান করা হবে, বলেন তিনি৷ ইতিমধ্যে, মুখ্যসচিবকে সরাসরি বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে৷ তিনি নিজেই সমস্ত কিছুর তদারকি করবেন বলে সচিবালয় সূত্রে খবর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top