News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর ময়ূর প্রীতির সাক্ষী থাকল সামাজিক মাধ্যম
Image

প্রধানমন্ত্রীর ময়ূর প্রীতির সাক্ষী থাকল সামাজিক মাধ্যম

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুমুখী প্রতিভার স্বাক্ষরের সাক্ষী গোটা দেশ থেকেছে একাধিকবার।প্রযুক্তির প্রতি ভালোবাসা থেকে সুবক্তা মতন গুণে মুগ্ধ হয়েছে দেশবাসী। এবার প্রধানমন্ত্রী ময়ূরের প্রতি ভালোবাসার নিদর্শন দেখা গেল সামাজিক মাধ্যমে। রবিবাসরীয় সকালে নিজের টুইটার থেকে একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দেখা যাচ্ছে যে তিনি ময়ূরকে দানা খাওয়াচ্ছেন।

এক মিনিট ৪৭ সেকেন্ডের এই ভিডিওতে বাঁশি এবং সেতার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেজেছে। ময়ূরের সঙ্গে হাঁটা এবং ময়ূরের পুচ্ছ উন্মোচিত করে যখন নেচে ওঠে তা দেখে মুগ্ধ হন প্রধানমন্ত্রী। নিজেরে এই ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, স্তব্ধতার মাঝেও ভোর এল।মন ময়ূরময়।রঙে বিভোর প্রকৃতি
 শ্যাম বাঁশি বাজিয়ে যায়।

উল্লেখ করা যেতে পারে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অক্ষয় কুমারকে দেওয়া এক অরাজনৈতিক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর আম প্রীতির কথা গোটা দেশবাসী জানতে পেরেছিল। 

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top