News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-প্রকোপে বিধানসভা অধিবেশন খোলা আকাশের নীচে করার উদ্যোগ
Image

করোনা-প্রকোপে বিধানসভা অধিবেশন খোলা আকাশের নীচে করার উদ্যোগ

আগরতলা, ২২ আগস্ট (হি. স.)৷৷ সেপ্ঢেম্বরের তৃতীয় সপ্তাহে ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশন সম্ভবত খোলা আকাশের নীচে অনুষ্ঠিত হবে৷ এমনটাই প্রস্তুতি চলছে৷ কারণ করোনা অতিমারির প্রকোপে বিধানসভা ভবনে অধিবেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভেবেই এই চিন্তাধারা চলছে৷ তাতে পারস্পরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে৷ তাই আজ শনিবার ত্রিপুরার সংসদ বিষয়ক ও আইনমন্ত্রী রতনলাল নাথ হেরিটেজ পার্কে গ্যালারি পরিদর্শন করেছেন৷ তাঁর কথায়, বিভিন্ন রাজ্যে নিম গাছের তলায় কিংবা খোলা আকাশের নীচে বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে৷ করোনা-র প্রকোপ থেকে বাঁচার জন্যই ত্রিপুরাষও এমনই চিন্তাভাবনা চলছে৷ তাই হ্যারিটেজ পার্কের গ্যালারি ঘুরে দেখেছি, বলেন তিনি৷


গত ২০ মার্চ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছিল৷ পাঁচ দিনের ওই অধিবেশন করোনা-র প্রকোপে দু দিনেই সমাপ্ত হয়ে যায়৷ বাজেট পাশ করেই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়েছিল৷ বিধানসভার আইন অনুযায়ী প্রতি ছয় মাসের মধ্যে অধিবেশন অনুষ্ঠিত করতে হয়৷ ফলে সেপ্ঢেম্বরে বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত করতেই হবে৷ কিন্তু করোনা-র প্রকোপ ত্রিপুরা সরকারকে গভীর চিন্তায় ফেলেছে৷ তাই বিকল্প চিন্তাভাবনা করতে হচ্ছে৷ এক্ষেত্রে খোলা আকাশের নীচে অধিবেশন অনুষ্ঠিত করার বিষয়েই ভাবছে ত্রিপুরা সরকার৷


আজ সংসদ বিষয়ক ও আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, সেপ্ঢেম্বরে বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হবে৷ কোনও কোনও রাজ্যে অধিবেশন বিধানসভা ভবন চত্বরে না করে বাইরে নিম গাছের তলায় কিংবা খোলা আকাশের নীচে বসেছে৷ সাথে তিনি যোগ করেন, অসমে বিধানসভার ৫০ শতাংশ সদস্যদের নিয়ে অধিবেশন অনুষ্ঠিত হয়েছে৷ কারণ, পারস্পরিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি৷ তাই হ্যারিটেজ পার্কে গ্যালারি পরিদর্শন করে এলাম৷ তিনি বলেন, ওই স্থানে বিধানসভা অধিবেশন আদৌ সম্ভব হবে, না-অন্য বিকল্প ভাবার প্রয়োজন, তা চূড়ান্ত করতে হবে৷
আইনমন্ত্রীর কথায়, হ্যারিটেজ পার্কে গ্যালারিতে বিধানসভা অধিবেশন বসা সম্ভব৷ সে-ক্ষেত্রে মাথার উপর ছাউনি এবং বসার জন্য চেয়ারের ব্যবস্থা করতে হবে৷ তাছাড়া, কথা বলার জন্য কর্ডলেস মাইক রাখলেই যথেষ্ট৷ তাঁর মতে, ওই স্থানে সুবিধা-অসুবিধা সমস্ত দিক পর্যালোচনা করে দেখবে বিধানসভা সচিবালয়৷ তাই গতকাল বিধানসভার সচিব ওই স্থান পরিদর্শন করে গেছেন৷ তিনি বলেন, বিধানসভায় বিজেপি-র ৩৬ জন, আইপিএফটি-র ৮ জন এবং সিপিএম-এর ১৬ জন সদস্য রয়েছেন৷ সে-ক্ষেত্রে অসমকে অনুসরণ করার বিষয়েও চিন্তাভাবনা চলছে৷ তবে, সকলের সাথে আলোচনার মাধ্যমেই এ-বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ পারস্পরিক দূরত্ব এবং কোভিড-১৯-এর সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই বিধানসভা অধিবেশনের আয়োজন করা হবে, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top