News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাবল টিভি চ্যানেলে ২৩ আগষ্ট থেকে চতুর্থ পর্যায়ের লাইভ অনলাইন ক্লাশ
Image

ক্যাবল টিভি চ্যানেলে ২৩ আগষ্ট থেকে চতুর্থ পর্যায়ের লাইভ অনলাইন ক্লাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ বিদ্যালয় শিক্ষা দপ্তর স্থানীয় ক্যাবল টিভি চ্যানেলের মাধ্যমে আগামী ২৩ আগষ্ট, ২০২০ থেকে ২২ সেপ্ঢেম্বর, ২০২০ পর্যন্ত চতুর্থ পর্যায়েও প্রতিদিন লাইভ অনলাইন ক্লাশ সম্প্রচারের ব্যবস্থা করেছে৷ সেকেন্ডারি এডুকেশন দপ্তর থেকে এই সংবাদ জানিয়ে বলা হয়েছে, আগামী ২৩ আগষ্ট, ২০২০ থেকে ২২ সেপ্ঢেম্বর, ২০২০ পর্যন্ত নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন চ্যানেলে লাইভ অনলাইন ক্লাশ সম্প্রচার করা হবে৷


সুচি অনুসারে হেডলাইনস ত্রিপুরা চ্যানেলে প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ে লাইভ অনলাইন ক্লাশ সম্প্রচার করা হবে৷ আওয়াজ চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে লাইভ অনলাইন ক্লাশ সম্প্রচার করা হবে৷ নিউজ টুডে চ্যানেলে প্রতিদিন একাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ে দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লাইভ অনলাইন ক্লাশ সম্প্রচার করা হবে৷ মৃণালিনী ই এন এন চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ে লাইভ অনলাইন ক্লাশ সম্প্রচার করা হবে৷ সৃষ্টি ত্রিপুরা চ্যানেলে প্রতিদিন দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ে লাইভ অনলাইন ক্লাশ সম্প্রচার করা হবে৷ উল্লেখ্য, এই সূচিতে প্রতি শনিবার এবং রবিবার ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলির জন্য লাইভ অনলাইন ক্লাশ সম্প্রচার করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top