News Flash

  • Home
  • Uncategorized
  • দারিদ্র দূরীকরণের লক্ষ্যমাত্রায় ত্রিপুরা দেশে দ্বিতীয় স্থানে
Image

দারিদ্র দূরীকরণের লক্ষ্যমাত্রায় ত্রিপুরা দেশে দ্বিতীয় স্থানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ দারিদ্র দূরীকরণের লক্ষ্যমাত্রায় ত্রিপুরা গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে৷ নীতি আয়োগের সাসটেইনেবল ডেভলাপমেন্ট ইনডেক্সের তথ্য মোতাবেক এই বিষয়টি সামনে এসেছে৷


সাসটেইনেবল ডেভেল- পমেন্টের ক্ষেত্রে রাজ্যের অগ্রগতি নীতি আয়োগের ২০১৮-১৯ এর প্রদত্ত ইণ্ডিকেটরেই স্বীক’তি পেয়েছে বলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন৷ তিনি জানান, রাজ্য সরকার ভিশন-২০৩০ কে সামনে রেখে ৭ বছরের জন্য স্ট্রেটেজি এবং তিন বছরের জন্য অ্যাকশন প্ল্যান প্রণয়ন করেছে৷ রাষ্ট্রসংঘের ঘোষিত ১৭টি লক্ষ্যকে সামনে রেখে নীতি আয়োগ দেশের বিভিন্ন রাজ্যের অবস্থান তুলে ধরেছে৷ শিক্ষামন্ত্রী ১৭টি লক্ষ্যের বিস্তারিত তথ্য তুলে ধরে রাজ্যের অগ্রগতির অবস্থা ব্যাখ্যা করেন৷ এক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ভিশন সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন৷


তিনি জানান, নীতি আয়োগের সাসটেইনেবল ডেভেলপমেন্টের ইনডেক্স অনুসারে ১৭টি লক্ষ্যের মধ্যে ত্রিপুরা পাঁচটি লক্ষ্যমাত্রায় এগিয়ে রয়েছে এবং অন্য ৫টিতেও এগিয়ে৷ দারিদ্র দূরীকরণের লক্ষ্যমাত্রায় ত্রিপুরা ফ্রন্ট রানার ৭০ পয়েন্ট নিয়ে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে৷ ক্ষুধা নির্মূলীকরণ এবং পুষ্টিযুক্ত খাদ্যের নিশ্চয়তার ক্ষেত্রে ৪৯ পয়েন্ট নিয়ে ত্রিপুরা অ্যাসপেরিমেন্ট সূচকে রয়েছে৷ অনুরূপভাবে স্বাস্থ্য বিধান, সবার জন্য গুণগত শিক্ষা, পুরুষ ও মহিলাদের সাম্যতা, রোজগার ও একত্রে উন্নতিকরণ, ইকো-সিস্টেম, শহরগুলিকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশের সাথে সাযুজ্য রেখে পরিকাঠামোর উন্নয়ন, জলবায়ু ও পরিবেশের বিষয়ে সচেতনতা রাখার পাশাপাশি জরুরী পরিষেবা প্রদান ইত্যাদি বিভিন্ন ইণ্ডিকেটরে রাজ্যের অগ্রগতির বিভিন্ন ধাপ শিক্ষামন্ত্রী তথ্য সহকারে সাংবাদিকদের কাছে তুলে ধরেন৷
তিনি আশা প্রকাশ করেন, ২০১৯-২০ এর পরিসংখ্যানে এই সূচক আরো বাড়বে৷ তিনি জানান, ত্রিপুরা একটি মিশন ও ভিশন নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top