News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ আক্রান্তদের সুস্থতার হার বেড়েছে রাজ্যে
Image

কোভিড-১৯ আক্রান্তদের সুস্থতার হার বেড়েছে রাজ্যে

আগরতলা, ২১ আগস্ট (হি. স.)৷৷ ত্রিপুরায় কোভিড-১৯ আক্রান্তে সুস্থতার হারে বৃদ্ধি হয়েছে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন৷
শিক্ষামন্ত্রী বলেন, গত ১০ দিনের মধ্যে একদিন সুস্থতার হার কিছুটা কমলেও তা প্রতিনিয়ত উঠানামা করে৷ তিনি বলেন, রাজ্যে পরীক্ষার হার বেড়েছে৷ মৃত্যু হার জাতীয় হারের চেয়ে কম এবং সুস্থতার হারও জাতীয় গড়ের চেয়ে বেশি৷ তাঁর দাবি, ত্রিপুরায় প্রতিদিন গড়ে তিন হাজার পরীক্ষা হচ্ছে৷ ত্রিপুরা সরকারও চাইছেন আরও বেশি পরীক্ষা করে করোনা পজিটিভ রোগীদের চিহ্ণিত করা হোক৷


তিনি বলেন, সারা দেশের মধ্যে ত্রিপুরায় একমাত্র বাড়ি বাড়ি গিয়ে রোগী সনাক্তকরণ ও পরীক্ষার কাজ হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় তিনটি জেলা উত্তর, ধলাই ও গােমতীতে ট্রু-নেট মেশিন চালু করা হয়েছে৷ এদিকে, শিক্ষামন্ত্রী কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় তথ্য সবিস্তারে এদিন জানিয়েছেন৷ তিনি বলেন, আজ পর্যন্ত মােট ২ লক্ষ ৩৬ হাজার ৪২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাতে, মােট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ৩৭৫ জনের৷ এরমধ্যে পজিটিভ ৮, ১০৯ জন৷ সুস্থ হয়েছেন ৬,০৫২ জন৷ আজ সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪১০ জন৷

তাঁর দাবি, বর্তমানে মােট সক্রিয় করোনা রোগী রয়েছেন ১,৯৬৬ জন৷ এখন পর্যন্ত করােনায় মারা গেছেন ৭০ জন৷ তিনি বলেন, ত্রিপুরায় কনটেইনমেন্ট জোন রয়েছে ১১৩টি৷ করোনা আক্রান্ত হােম আইসােলেশনে আছেন ৭৪৯ জন৷ সুস্থতার হার ৭৪.৬৩ শতাংশ৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ হাজার ৮৭৯ জনের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top