News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে পুকুরের জলে ডুবে মৃত্যু নাবালক ও বৃদ্ধের
Image

পৃথক স্থানে পুকুরের জলে ডুবে মৃত্যু নাবালক ও বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ সাতসকালে রাজধানী আগরতলার এডিনগরে পুকুরে ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে যাওয়ায় শম্ভু সরকারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে৷


শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ এডিনগর থানাধীন কাঞ্চননগর এলাকায় জল আনতে যাওয়ার সময় স্থানীয় মহিলারা সোনালী পুকুরে এক ব্যক্তির ভাসমান দেহ লক্ষ্য করেন৷ সঙ্গে সঙ্গে তাঁরা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় জনগণ ছুটে আসেন৷ খবর দেওয়া হয় পুলিশে৷ খবর পেয়ে এডিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেছে৷


পুলিশ জানিয়েছে, ওই মৃতদেহটি শম্ভু সরকার বলে শনাক্ত করা হয়েছে৷ তিনি ওই এলাকায় ছেলে ও পুত্রবধূর সাথে ভাড়া থাকতেন৷ তবে প্রতিদিন মদ্যপান করতেন তিনি৷ পুলিশের দাবি, আজ সকালেও মদ্যপান করতে বাড়ি থেকে বেরিয়ে যান শম্ভু৷ ধারণা করা হচ্ছে, মদ্যপান করে পুকুরের সামনে দিয়ে যাওয়ার সময় জলে পড়ে গেছেন৷
মৃতের ভাই শঙ্কর সরকার বলেন, এলাকায় তাঁর কোনও শত্রু নেই৷ তাই তাঁকে খুন করা হয়েছে ভাবনা ভুল হবে৷ তিনি মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গেছেন বলেই ধারণা করা হচ্ছে, শঙ্করবাবুও এ-কথাই বলেন৷ এদিকে, মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷

এদিকে, আমতলী থানা এলাকার রানিখামার এলাকায় পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে এক নাবালকের৷ মৃত নাবালকের নাম অভয় মজুমদার৷ জানা যায় সে বাড়ির পাশেই পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিল৷ মাছ ধরতে গিয়ে জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অভয় মজুমদার নামে নাবালকের৷ জানা যায় সে নবম শ্রেণীর ছাত্র৷জলে ডুবে না ভালো ছাত্রের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷


মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া নাবালকের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুকুরের জলে খোঁজাখুঁজি শুরু করেন৷ পুকুরের জল থেকে তার মৃতদেহটি উদ্ধার৷ তার দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ময়নাতদন্তের পর নাবালকের মৃতদেহটি পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়৷


জলে ডুবে মৃত নাবালকের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে পাড়াপড়শির কান্নায় ভেঙ্গে পড়েন৷ শোকগ্রস্ত হয়ে পড়েছে গোটা এলাকা৷নবম শ্রেণির ছাত্রের জলেরে মৃত্যুর ঘটনায় তার মা-বাবা প্রায় অর্ধ উন্মাদ হয়ে গেছে৷কারুর সান্তনার বানী তাদের ভগ্ণ হৃদয় স্পর্শ করছে না৷ এই হৃদয় বিদারক চিত্র এলাকার মানুষজনকেও মারাত্মকভাবে ব্যথিত করেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top