News Flash

  • Home
  • Uncategorized
  • দলীয় কর্মীদের সাথে দুর্ব্যবহার, বাইখোরায় তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে এসপিকে স্মারকপত্র বিজেপির
Image

দলীয় কর্মীদের সাথে দুর্ব্যবহার, বাইখোরায় তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে এসপিকে স্মারকপত্র বিজেপির

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২১ আগষ্ট৷৷ ত্রিপুরায় ফের পুলিশের বিরুদ্ধে ফের সরব হয়েছে শাসকদল বিজেপি৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোরা থানার তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে শুক্রবার মুহুরীপুরের বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে তাঁদের বরখাস্তের দাবি জানান৷ এ-বিষয়ে বিজেপি কর্মীরা জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করেছেন৷


অভিযোগ, গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ বাইখোরা বাজারে পুলিশ আধিকারিক গোপাল শুক্ল দাস, কনস্টেবল দেবব্রত দাস এবং টিএসআর জওয়ান বিমল ভৌমিক দুর্ব্যবহার করেছেন৷ সিপিএমের ইন্ধনেই তাঁরা বিজেপি কর্মীদের সাথে এমন আচরণ করেছেন৷ তাই তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজ বিজেপি কর্মীরা থানা ঘেরাও করেন৷
এ-বিষয়ে শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত জানিয়েছেন, পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে৷ বিজেপি কর্মীরা তিন কর্মীর বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে স্মারকপত্র দিয়েছেন৷ ইতিমধ্যে তাঁদের আবেদন ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে৷ সে-মোতাবেক আদেশ পাওয়া গেলে অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top