News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় রাজ্যে খরচ ৭০.০৬ কোটি টাকা, তিন মাসে প্রয়োজন আরও ৬০ কোটি টাকা
Image

করোনা মোকাবিলায় রাজ্যে খরচ ৭০.০৬ কোটি টাকা, তিন মাসে প্রয়োজন আরও ৬০ কোটি টাকা

আগরতলা, ২০ আগস্ট (হি.স.)৷৷ করোনা মোকাবিলায় ত্রিপুরায় এখন পর্যন্ত ৭০ কোটি ৬ লক্ষ টাকা খরচ হয়েছে৷ আগামী তিন মাসে আরও ৬০ কোটি টাকার প্রয়োজন৷ বৃহস্তিবারপ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে করোনা মোকাবিলায় খরচের বিস্তারিত তথ্য দিলেন আইন তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


প্রসঙ্গত, কোভিড-১৯ পরিস্থিতিতে এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা থেকে প্রাপ্ত অর্থরাশির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী নাথ৷ প্রদত্ত খরচের হিসাব অনুযায়ী জাতীয় স্বাস্থ্য মিশন থেকে ১৫ কোটি ৬৬ লক্ষ টাকা, পূবর্োত্তর পরিষদ থেকে ৩ কোটি টাকা, এসডিআরএফ থেকে ৩৫ কোটি ৬৪ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে খরচ হয়েছে ১৫ কোটি ৭৬ লক্ষ টাকা৷ তাঁর কথায়, আগামী তিনমাসে অর্থাৎ সেপ্ঢেম্বর থেকে নভেম্বর পর্যন্ত কোভিড মোকাবিলায় প্রতিমাসে ২০ কোটি টাকা করে মোট ৬০ কোটি টাকার প্রষোজন৷ তিনি জানান, বর্তমানে রাজ্যে ৩ লক্ষ ৯৫ হাজার ত্রিস্তরীয় মাস্ক, ১ লক্ষ ৩০ হাজার এন-৯৫ মাস্ক রয়েছে৷ এছাড়া ১৫ হাজার অ্যান্টিজেন ডিটেকশন কিটও এসেছে৷ সাথে তিনি যোগ করেন, আজ থেকে গোমতি জেলায় ট্রুন্যাট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ টেস্টের কাজ শুরু হয়েছে৷

এছাড়া ত্রিপুরায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আজ বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী৷ তিনি জানান, এখন পর্যন্ত মোট ২ লক্ষ ৩২ হাজার ৯২৫ জনের নমুনা সংগ্রহ হয়েছে৷ ২ লক্ষ ৩১ হাজার ৮৭৯ জনের নমুনা পরীক্ষা হয়ে গেছে৷ সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ২,১২৪ জন৷ তিনি বলেন, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,৬৪০ জন৷ সুস্থতার হার ৭২ শতাংশ৷ আজকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৭৫ জন৷ সাথে তিনি যোগ করেন, রাজ্যে বর্তমানে ১১৫টি কনটেইনমেন্ট জোন রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top