News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রকোপ, রাজ্যে খোলা আকাশের নীচে পাঠদান শুরু
Image

করোনার প্রকোপ, রাজ্যে খোলা আকাশের নীচে পাঠদান শুরু

আগরতলা, ২০ আগস্ট (হি.স.)৷৷ ত্রিপুরায় শুরু হল নেইবারহুড ক্লাস৷ অর্থাৎ খোলা আকাশের নীচে পঠন-পাঠন৷ করোনা পরিস্থিতিতে ছয় মাস ধরে বিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধ ছিল৷ তাই খোলা আকাশের নীচে ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ পারস্পরিক দূরত্ব বজায় রেখে সবর্োচ্চ পাঁচজন ছাত্রছাত্রীকে পড়াচ্ছেন শিক্ষকরা৷
প্রসঙ্গত, গত ১৭ মার্চ থেকে ত্রিপুরায় করোনা-র প্রকোপে সুকলে পঠন-পাঠন বন্ধ রয়েছে৷ তাই ধাপে ধাপে ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ এক ফেসবুক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, সারা বিশ্ব জুড়ে করোনা অতিমারির প্রকোপে আজ শিক্ষা ব্যাবস্থা মহা সঙ্কটে৷ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা৷

কিন্তু এই কঠিন সময়ে দাঁড়িয়েও রাজ্য শিক্ষা দফতর তাদের দায়বদ্ধতা ভুলেনি৷ তিনি বলেন, বিগত ছয় মাস ধরে ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে এর জন্য রাজ্য শিক্ষা দফতর প্রথমে রেকর্ডেড ক্লাস ও পরে অনলাইন লাইভ ক্লাসের ব্যাবস্থা করেছে৷ ছাত্রছাত্রীরা পরবর্তী সময়েও দেখতে পারে, তাই ওই সব ক্লাস ’’শিক্ষাবন্ধু’’ নামের ইউটিউব চ্যানেল নিয়মিত আপলোড করা হয়েছে৷ এ ছাড়া চলেছে ’’একটু খেলো একটু পড়ো’’র মতো অভিনব আয়োজন৷ এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার জন্য ’’কল সেন্টার’’ খোলা হয়েছে৷ এই কল সেন্টারে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশ্ণ বা অসুবিধা যেমন দন্ঠর করতে পারবে ঠিক তেমনি কাউন্সেলিঙের সুবিধাও নিতে পারবে৷
শিক্ষামন্ত্রীর কথায়, আজ থেকে অন্যান্য রাজ্যের মতো রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগেও শুরু হয়েছে নেইবারহুড ক্লাস৷ যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সুবিধা নিতে পারছে না এদের জন্য খোলা ময়দানে শিক্ষক শিক্ষিকারা সবর্োচ্চ পাঁচজন করে ছাত্র নিয়ে শুরু করেছেন পাঠদান৷ বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পাঠ্যক্রমকেও কিছুটা সংকুচিত করা হয়েছে যাতে এদের ওপর বাড়তি বোঝা না পড়ে৷


নেইবারহুড ক্লাস-এ তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একজন শিক্ষক সবর্োচ পাঁচজন ছাত্রছাত্রীকে পড়াবেন৷ সপ্তাহে দশ ঘণ্টা পড়াতে হবে তাঁদের৷ পারস্পরিক দূরত্ব বজায় রেখে ওই ক্লাস শুরু হবে৷ একই পদ্ধতি পরবর্তী ধাপেও শুরু হবে৷ ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের সপ্তাহে ১২ ঘণ্টা এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সপ্তাহে ১৫ ঘণ্টা পড়াবেন শিক্ষকরা৷ এক্ষেত্রে পাঠ্যক্রমের বিজ্ঞান ও গণিত ৬০ শতাংশ এবং বাংলা, ইংরেজি, এসএসটি এবং এনভায়রনমেন্ট বিষয়ে ৫০ শতাংশ পড়াবেন৷ ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তের খবর পেয়ে ইতিমধ্যে মহারাষ্ট্র, সিকিম, মণিপুরে খোলা আকাশের নীচে ক্লাসরুম শুরু হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top