News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলা, জখম এক ব্যক্তি
Image

প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলা, জখম এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ এক ব্যক্তিকে মারধর করে ছুরি দিয়ে খুনের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জিরানীয়া শচীন্দ্রনগর কলোনী এলাকায়৷ সংঘবদ্ধ আক্রমনে গুরুতর জখম ঐ ব্যক্তিকে জিবির ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে৷ ঘটনার পর পুলিশে অভিযোগ জানানো হলে ২ জনকে গ্রেপ্তার করেছে জিরানীয়া থানার পুলিশ৷ আহত ব্যক্তির নাম মরণ দাস৷ ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷


তবে আচমকাই কেন তার উপর সংঘবদ্ধ হামলা এব্যাপারে ঘটনার ২৪ ঘন্টার পরেও পুলিশ কোন ক্লু বের করতে পারেনি৷ ঘটনার বিবরণে জানা যায়, জিরানীয়ার শচীন্দ্রনগর কলোনী এলাকায় বুধবার রাতে মরণ দাস নামে এক যুবক বাড়ির পাশের দোকানে পান কিনতে যায়৷ অভিযোগ, ঐ সময় তার রাস্তা আটক করে অমূল্য দাস, বিমল ঘোষ, অরুণ দেবনাথ এবং অজিৎ দাস৷

কোন কিছু বুঝে উঠার আগেই মরণকে রাস্তায় ফেলে মারধর করে ছুরি দিয়ে আঘাত করে খুনের চেষ্টা চালায় বলে অভিযোগ পরিবারের৷ ঘটনার পরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ মরণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিরানীয়া হাসপাতালে৷ সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ বর্তমানে তার চিকিৎসা চলছে৷ এদিকে মরনের পরিবারের তরফ থেকে এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়৷ স্থানীয় অমূল্য দাস, বিমল ঘোষ, অরুণ দেবনাথ ও অজিৎ দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও পুলিশ অমূল্য দাস ও বিমল ঘোষকে গ্রেপ্তার করে৷ বাকি ২ জন পলাতক৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top