News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য দফতরে করোনা আক্রান্ত ৯, নতুন করে নমুনা সংগ্রহ ১১৬ জনের
Image

স্বাস্থ্য দফতরে করোনা আক্রান্ত ৯, নতুন করে নমুনা সংগ্রহ ১১৬ জনের

আগরতলা, ২০ আগস্ট (হি.স.)৷৷ করোনা-র প্রকোপ ত্রিপুরার স্বাস্থ্য দফতরে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরে নতুন করে দুই চিকিৎসক, একজন আধিকারিক সহ নয় জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ অবশ্য দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ ফলে, আজ আরও ১১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷


পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা সহ চারজন চিকিৎসক এবং দুই প্রশাসনিক আধিকারিক মিলিয়ে ৪০ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল বুধবার৷ কারণ ওই দফতরের জনৈক আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন৷ গত ১৭ অগাস্ট ওই আধিকারিকের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল৷ তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন৷ তিনি সম্প্রতি সকলকে নিয়ে বৈঠক করেছেন৷ তাই ওই ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাদের মধ্যে নয় জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷


এ-বিষয়ে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা বলেন, বুধবার সংগৃহীত ৪০ জনের নমুনায় ৯ জনের রিপোর্ট পজিটিভ আসায় তাঁদের সংস্পর্শে রয়েছেন ওই সরকারি কর্মীদের আজ কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে৷ তিনি বলেন, আজ ১১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাঁরা সকলেই স্বাস্থ্য দফতরের কর্মী৷ সাথে তিনি যোগ করেন, স্বাস্থ্য দফতরে করোনা আক্রান্তের ঘটনায় প্রতিদিন স্যানিটাইজ করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top