News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে কোভিড আক্ৰান্তের সংখ্যা বেড়ে ৮৬,০৫২, মৃত্যু ২২১ জনের, সক্রিয় ২২,৭০৮ জন
Image

অসমে কোভিড আক্ৰান্তের সংখ্যা বেড়ে ৮৬,০৫২, মৃত্যু ২২১ জনের, সক্রিয় ২২,৭০৮ জন

গুয়াহাটি (অসম), ২১ আগস্ট (হি.স.) : গত ২৪ ঘণ্টায় অসমে ২,৭৭২ কোভিড-১৯ মুক্ত হলেও নতুন করে আরও ১,৭৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া গতকাল থেকে শুক্রবার এই খবর লেখা পর্যন্ত মৃত্যুবরণ করেছেন আরও আটজন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২২১, মোট আক্রান্তের সংখ্যা ৮৬,০৫২ এবং সংক্রমণমুক্ত হয়েছেন ৬৩,১২০ জন। এখনও সক্ৰিয় রোগী রয়েছেন ২২,৭০৮ জন। তাঁদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা গতকাল রাতে পর পর দুটি টুইট আপডেটে বিস্তৃতভাবে এই তথ্যবালি দিয়ে জানিয়েছিলেন কোভিড টেস্টের তুলনায় পজিটিভের হার ৫.০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৪,৩৭৬টি কোভিড টেস্টে এইসকল ব্যক্তিকে পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে।

নতুন পজিটিভদের মধ্যে কামরূপ মহানগর জেলার ৩৮৯, কাছাড়ের ১৭৫, ডিব্ৰুগড়ের ১১৬ এবং বরপেটা জেলার ১১২ জন রয়েছেন। এছাড়া বৃহস্পতিবার যে আটজনের মৃত্যু হয়েছে তাঁরা কামরূপ গ্রামীণ জেলার মীরা বেগম (৭০) ও সইফউদ্দিন আহমেদ (৪৮), বরপেটার মোক্তার হুসেন (৪৯), ডিব্ৰুগড়ের চক্ৰধর গগৈ (৪৮) ও চাও থার্সা নাংপুং (৬০), করিমগঞ্জের শুক্লা দত্ত (৬০), কারবি আংলঙে দরসিং তেরান (৪৫) এবং ধুবড়ির দীপক কুমার রাহা (৪৬)।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top