News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত লালুপ্রসাদের ৯ নিরাপত্তারক্ষী
Image

করোনা আক্রান্ত লালুপ্রসাদের ৯ নিরাপত্তারক্ষী

রাঁচি, ২১  আগস্ট (হি.স.):  করোনা আক্রান্ত রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত । শুক্রবার তাঁদের প্রত্যেকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে কেলি ডিরেক্টরস বাংলোতে রয়েছেন ৭২ বছরের লালুপ্রসাদ যাদব।এই বাংলোরই ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত ।

কয়েক দিন আগে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ভর্তি ছিলেন লালুপ্রসাদ। তারপরেই সেখান থেকে কেলি ডিরেক্টরস বাংলোতে এনে রাখা হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। জানা গিয়েছে বাংলোর বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৯ নিরাপত্তারক্ষীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পুরো ঘটনার কথা জানানো হয়েছে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের সুপারিন্টেন্ডেন্ট বিবেক কাশ্যপকে। তিনি জানিয়েছেন, ৯ নিরাপত্তারক্ষীকেই তাঁদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় অন্য নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হবে। বিবেক কাশ্যপ জানিয়েছেন, লালুপ্রসাদের শরীর নিয়ে কোনও ঝুঁকি তাঁরা নেবেন না। পুরো ঘটনা রাঁচির জেলাশাসককে জানানো হয়েছে। আরজেডি সুপ্রিমো যাতে কোনও ভাবেই সংক্রমণের কবলে না পড়েন, সেদিকে খেয়াল রাখা হবে। তাঁর নমুনা পরীক্ষা করে দেখা হতে পারে বলেই সূত্রের খবর।

উল্লেখ্য্, প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে ১৪ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন। ২০১৭ সালের শেষদিক থেকে রাঁচির সেন্ট্রাল জেলে ছিলেন তিনি। সেখান থেকেই শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে পাঠানো হয় লালুপ্রসাদকে। কিছুদিন আগে জানা যায়, হাসপাতালে লালুর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক উমেশ প্রসাদের অন্য আর এক রোগী করোনা সংক্রমিত হয়েছেন। এর পরে ওই হাসপাতালের সমস্ত স্টাফ এবং চিকিৎসকদের নমুনা পরীক্ষা করা হয়। লালুর চিকিৎসক উমেশ প্রসাদ-সহ হাসপাতালের একাধিক চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরপরই কেলি ডিরেক্টরস বাংলোতে এনে রাখা হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top