News Flash

  • Home
  • Uncategorized
  • ২.৬০ কোটি টাকার ইয়াবা ও ব্রাউনসুগার উদ্ধার, নগদ ১৩.৮৬ লক্ষ টাকাসহ নেশাকারবারি আটক
Image

২.৬০ কোটি টাকার ইয়াবা ও ব্রাউনসুগার উদ্ধার, নগদ ১৩.৮৬ লক্ষ টাকাসহ নেশাকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ রাজধানীর বুকে প্রচুর ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার এবং নগদ টাকা সহ এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করা হয়েছে৷ অ্যান্টি নারকোটিক্স শাখা এবং ত্রিপুরা পুলিশের অন্যান্য শাখার যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে৷ আগরতলার তুলসীবতী সুকলের সামনে গাড়ি এবং শান্তিপাড়ার এক বাড়ি থেকে ওই সব নেশা সামগ্রী এবং নগদ টাকা উদ্ধার হয়েছে৷ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য কমপক্ষে ২ কোটি ৬০ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে৷


এ-বিষয়ে অ্যান্টি নারকোটিক্স শাখার পুলিশ সুপার সরস্বতী আর জানিয়েছেন, পুলিশের গোয়েন্দা বিভাগ, স্পেশাল ব্রাঞ্চ, পশ্চিম ও দক্ষিণ জেলা পুলিশ এবং অ্যান্টি নারকোটিক্স শাখার যৌথ অভিযানে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার হয়েছে৷ সাথে সন্দেহভাজন নেশাকারবারি রতন সাহাকে আটক করা হয়েছে৷

তিনি জানান, ২৬০টি প্যাকেটে ৫২ হাজার ইয়াবা ট্যাবলেট মিলেছে৷ সাথে ১৩ লক্ষ ৮৬ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে৷ তাঁর কথায়, আগরতলার মহারানি তুলসীবতী সুকলের সামনে থেকে রতন সাহাকে আটক করা হয়েছে৷ তার গাড়িতে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী ও নগদ টাকা মিলেছে৷ তিনি জানান, রতন সাহার বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর জমির কাগজপত্র উদ্ধার হয়েছে৷ সমস্ত কিছুর পরীক্ষা-নিরীক্ষা চলছে৷
প্রসঙ্গত, রতন সাহা শহরের কুখ্যাত নেশাকারবারি হিসেবে পরিচিত৷ ইয়াবা ট্যাবলেট মায়ানমার থেকে নেশাকারবারিরা আমদানি করেন বাংলাদেশে পাচার করে৷ বাংলাদেশে ইয়াবা ট্যাবলেটের ভীষণ চাহিদা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top