News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীর ঘর ছেড়ে যুবকের সাথে পালিয়ে গেল এক সন্তানের জননী
Image

স্বামীর ঘর ছেড়ে যুবকের সাথে পালিয়ে গেল এক সন্তানের জননী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ আগস্ট৷৷ এক সন্তানের জননী বিশ বছরের যুবকের হাত ধরে পালিয়ে স্বামীর ঘর ছেড়ে ভাড়া করা বাড়িতে৷ বারো দিন পরে খোঁজ পেয়ে স্বামী শ্রিকেশ দত্ত দলবল নিয়ে স্ত্রীকে নিতে এসে ধুন্ধুমার কান্ড বিলোনিয়া রাম ঠাকুর পাড়াতে৷


আকাশ সেন বিশ বছরের যুবক৷ রাজমিস্ত্রির কাজ করে বাড়ি বাড়ি ঋষ্যমুখের গোয়ালটিলা এলাকায়৷ কাজের সুবাদে বিলোনিয়া এসবিসি নগরের বাসিন্দা শ্রিকেশ দত্তের স্ত্রির সাথে পরিচয় হয় আকাশের৷ এরপর মোবাইল ফোনে আলাপ৷ এই আলাপচারিতার মধ্যেই ভালোলাগা থেকে শুরু হয় যায় ভালোবাসা৷ এই ভালোবাসার টানে স্বামীর ঘর ছেড়ে এক সন্তানের জননী নাগর আকাশের হাত ধরে রামঠাকুর পাড়ার জনৈক এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ভাড়া করা ঘরে উঠলো৷ অনেক খোঁজাখুঁজির পর অবশেষে স্বামী শ্রিকেশ দত্ত খবর পাওয়ার পর মহিলা থানায় দারস্থ হয়৷ স্বামী শ্রিকেশ দত্তের অভিযোগ মহিলা থানার পুলিশ কর্মীরা নাকি বলেছে প্রধান ও মেম্বারের সাথে যোগাযোগ করে সুরাহা করার জন্য৷


এদিকে স্বামী শ্রিকেশ দত্ত কিছু দলবল নিয়ে রামঠাকুর পাড়ার ভাড়া বাড়িতে এসে নিজের স্ত্রীকে চুলের মুঠি ধরে ভাড়ার ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসে বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরূদ্ধে৷ অনদিকে বিশ বছরের যুবক আকাশকে টেনে হেঁচড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামী শ্রিকেশের বাহিনীর বিরুদ্ধে৷ চিৎকার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশিরা প্রতিরোধে এগিয়ে আসলে স্বামী শ্রিকেশ তার স্ত্রি সহ নাগর আকাশকে ছেড়ে দেয়৷ পাড়া প্রতিবেশীরা আইন নিজের হাতে না নিতে বলে স্বামী শ্রিকেশকে৷ পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে প্রায় আধঘন্টার পর আসে ৷ পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ণ উঠেছে৷ রামঠাকুর পাড়াতে আসার আগে স্বামী শ্রিকেশ ঘটনার বৃত্তান্ত দিয়ে পুলিশের সাথে যোগাযোগ করে৷ কিন্তু পুলিশ প্রধান ও মেম্বারের সাথে যোগাযোগ করতে বলে দায়িত্ব খালাস করতে চাইলেও শেষমেশ চাপে পড়ে ঘটনাস্থলে আসে৷ একসন্তানের জননী সহ নাগর আকাশকে থানায় নিয়ে আসে৷


শ্রিকেশের স্ত্রীর বক্তব্য প্রেমিক আকাশকে ছাড়া থাকতে পারবে না৷ তার স্বামী শ্রিকেশ নাকি তাকে প্রতিদিন মারধর করে৷ তাই সে শ্রিকেশের ঘর করবে না৷
এদিকে স্বামী শ্রিকেশ জানায় আমার স্ত্রী সব মিথ্যা কথা বলছে৷ মনসা পূজার জন্য আমার কাকা শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে এসেছে৷ অনেক খোঁজাখুঁজির পর পরে জানতে পারি একটি ছেলের হাত ধরে আমার ছোট ছেলেকে নিয়ে উঠেছে রামঠাকুর পাড়াতে৷ আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে এসেছি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top