News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে লড়বে আম আদমি পার্টি, জানালেন কেজরিওয়াল
Image

উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে লড়বে আম আদমি পার্টি, জানালেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি. স.): উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে লড়বে আম আদমি পার্টি বলে বৃহস্পতিবার জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি আশা প্রকাশ করেছেন ২০২২ সালের ফেব্রুয়ারীতে হওয়া এই নির্বাচনে জয়যুক্ত হয়েছে সরকার গড়বে আম আদমি পার্টি। উন্নত শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের মত অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনে ঝাপাবে কেজরিওয়ালের দল।

বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে তিনটি ওপর গুরুত্ব দেওয়া হবে।এই বিষয়গুলি হল শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান। উত্তরাখণ্ডের বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে কেজরিওয়াল বলেন, বর্তমান সরকার কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাই সে রাজ্য থেকে বহু মানুষ ভিন রাজ্যে কর্মের জন্য পাড়ি জমাচ্ছে। উত্তরাখণ্ডের সরকারি স্কুল এবং হাসপাতালগুলোর অবস্থা ভয়াবহ। বেসরকারি সংস্থাগুলো এই ফাঁকে শোষণ চালিয়ে যাচ্ছে। উত্তরাখণ্ডের জয়লাভ করে সরকার গড়বে আম আদমি পার্টি। দিল্লি মডেলেই সেখানে সরকার চলবে। দিল্লিতে বসবাসকারী উত্তরাখণ্ডের বাসিন্দারা আম আদমি পার্টির দপ্তরে এসে ওই রাজ্যের নির্বাচন লড়াই করার জন্য অনুরোধ জানিয়ে গিয়েছে। 

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top