News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তার বেহাল দশা, প্রতিবাদে অবরোধ
Image

রাস্তার বেহাল দশা, প্রতিবাদে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ রাস্তা মেরামতের দাবিতে ধলাই জেলার আমবাসা আইটিআই এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় জনতা৷জানা যায় দীর্ঘদিন ধরে কুলাই লালছড়ি যাওয়ার রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে৷ রাস্তাটি সংস্কার করার জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসীর তরফ থেকে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানানো হচ্ছে৷ কিন্তু প্রশাসনের তরফ থেকে রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷

রাস্তাটি দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত হয়ে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে৷ এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে উঠেছে৷ তাতে ক্ষুব্দ হয়ে এলাকার জনগণ বুধবার সকাল দশটা থেকে পথ অবরোধ শুরু করেন৷ অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধ চলে আসেন৷ তারা অবরোধকারীদের আশ্বস্ত করেন শীঘ্রই রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে৷ প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর আপাতত তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন৷

তবে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷ এদিকে রাস্তা অবরোধ করার ফলে রাস্তা দুপাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে৷ তাতে যাত্রীদুভর্োগ চরমে আকার ধারণ করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top