News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশান্ত ভূষণের জন্য আদালত চত্বরে বিক্ষোভ আইনজীবিদের
Image

প্রশান্ত ভূষণের জন্য আদালত চত্বরে বিক্ষোভ আইনজীবিদের

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি. স.): বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ আদালত অবমাননার মামলা দোষীসাব্যস্ত করেছে সুপ্রিম কোর্ট। এর বিরুদ্ধে একদল আইনজীবী সুপ্রিম কোর্ট চত্বরের মধ্যে বিক্ষোভ প্রদর্শন করেছে। এই বিক্ষোভে যোগ দিয়েছিল অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন, প্রগতিশীল মহিলা সমিতি, আইসা সহ অন্যান্য সংগঠনগুলি। বৃষ্টির মধ্যেও হাতে ব্যানার এবং পোস্টার নিয়ে আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে একশোরও বেশি আইনজীবী। বিক্ষোভকারী আইনজীবীদের তরফ থেকে জানানো হয়েছে ব্রিটিশ আমল থেকে আদালত অবমাননা আইন চলে আসছে। দেশ স্বাধীন হওয়ার পর কোনও গণতান্ত্রিক বিরোধ দমানোর জন্য এই আইন ব্যবহার করা হয়ে থাকে। প্রশান্ত ভূষণ হচ্ছে জনগণের আইনজীবী। অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের দিল্লি স্টেটের সচিব সুনীল কুমার জানিয়েছেন, ২৮ বছর আগে কল্যাণ সিং যে হলফনামা দায়ের করেছিল এখনও পর্যন্ত তার কোনো ফয়সালা হয়নি। ২০১৬ সালে সুপ্রিম কোর্ট নিজেই বলেছিল কোনও বিচারপতির সমালোচনা করাটা আদালত অবমাননার পর্যায় পরে না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top