News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় নিয়োগ এজেন্সির গঠনে মঞ্জুরি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
Image

জাতীয় নিয়োগ এজেন্সির গঠনে মঞ্জুরি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি. স.): জাতীয় নিয়োগ এজেন্সি গঠনে মঞ্জুরি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সংস্থা কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির নন-গেজেটেড পদের জন্য নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করবে। বুধবার রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবকে মঞ্জুরি দেওয়া হয়। বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রীর প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের তরুণ প্রজন্মের চাকরি পেতে সুবিধা হবে।এই এজেন্সির মাধ্যমে গ্রুপ বি এবং সি এর জন্য একই পদ্ধতিতে পরীক্ষা হবে। পরীক্ষায় পাস করলে পরীক্ষার্থী অন্যান্য বিভাগের জন্য পরীক্ষায় বসতে পারবে। কেন্দ্রীয় কর্মীক এবং  শিক্ষণ বিভাগের মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সরল হবে এবং পরীক্ষার্থীদের উঁচু পদে চাকরি করার স্বপ্ন সফল হবে। প্রত্যেকে সমান সুযোগ পাবে বিশেষ করে পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর মানুষদের এতে করে সুবিধা হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top