News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা গণধর্ষিতা, খোঁজ নিল শিশু সুরক্ষা কমিশনের টিম
Image

নাবালিকা গণধর্ষিতা, খোঁজ নিল শিশু সুরক্ষা কমিশনের টিম

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ১৮ আগস্ট৷৷ গণধর্ষিতা নাবালিকার সাথে কথা বললেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধরা৷ মঙ্গলবার কমিশনের দুই প্রতিনিধি হিমানী দেববর্মা এবং সর্মিলা চৌধুরী বিশ্রামগঞ্জ থানায় যান৷


সেখানে পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারীকের সাথে কথা বলেন৷ গণধর্ষণের ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন৷ সেই সাথে মামলার গতিপ্রকৃতি সম্পর্কেও তাঁরা অবহিত হন৷ পরে তাঁরা গণধর্ষিতা নাবালিকার বাড়িতে যান৷ ওই নাবালিকা ও তার পরিবারের লোকজনের সাথেও কমিশনের প্রতিনিধিরা কথা বলেন৷

জানা গিয়েছে, সম্প্রতি বিশ্রামগঞ্জের পাথালিয়াঘাট এলাকার এক নাবালিকা তার এক নিকটাত্মীয়ের বাড়িতে গিয়েছিল৷ সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় দুসৃকতিরা৷ মেয়েটিকে একদিন আটকে রাখে৷ ওই সময়ের মধ্যে নাবালিকাকে নেশার ইঞ্জেকশন দিয়ে দফায় দফায় গণধর্ষণ করা হয়েছে৷ পরে তাকে দুসৃকতিরা বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায়৷ এই ব্যাপারে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়৷ মামলার প্রেক্ষিতে পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ জানা গিয়েছে, ধৃত অভিযুক্ত ওই নাবালিকার পরিচিত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top