News Flash

  • Home
  • Uncategorized
  • ইঞ্জিনীয়ারিং ছাত্রের ফাঁসিতে আত্মহত্যা উদয়পুরে
Image

ইঞ্জিনীয়ারিং ছাত্রের ফাঁসিতে আত্মহত্যা উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৮ আগস্ট৷৷ মন্দির নগরী উদয়পুরের অরুণাচল সংঘ এলাকায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্র ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ওই ছাত্রের নাম রুবেল রিয়াং৷ তার বাড়ি অমরপুরে৷ মঙ্গলবার সকালে ঘরের ভিতরে তার গলায় ফাঁস লাগানো হয়েছে৷


জানা যায় ওই যুবক অরুণাচল সংঘ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো৷ওই ভাড়াবাড়িতে সে আত্মহত্যা করেছে৷ সকালবেলা ঘরের দরজা না খোলায় লোকজনদের মনে সন্দেহ দেখা দেয়৷ তারপরে খবর দেওয়া হয় রাধাকৃষ্ণপুর থানার পুলিশকে৷ পুলিশ এসে বিছানার উপর থেকে তার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেছে৷ পুলিশ জানিয়েছে যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়েছিল সেটির ছিঁড়ে বিছানার ওপর সে পড়ে গিয়েছিল৷

ইঞ্জিনিয়ারিং পড়া ছাত্রের ফাঁসিতে আত্মহত্যার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি৷ এর পেছনে কী রহস্য আত্মগোপন করে রয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশের তৎপরতা শুরু করেছে৷এদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top