News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণবের শারীরিক অবস্থার অবনতি, ফুসফুসে সংক্রমণের লক্ষণ : সেনা হাসপাতাল

প্রণবের শারীরিক অবস্থার অবনতি, ফুসফুসে সংক্রমণের লক্ষণ : সেনা হাসপাতাল

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): উন্নতির পরিবর্তে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। এবার প্রণবের ফুসফুসে সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে। এখনও ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন তিনি। বুধবার দুপুরে আর্মি রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, “প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাঁর ফুসফুসে সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে। এখনও ভেন্টিলেটরেই রয়েছেন তিনি। বিশেষজ্ঞদের একটি দল তাঁর উপর নজর রাখছেন।’’

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর এক সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত, এখনও সঙ্কট-মুক্ত হলেন না প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তবে, বুধবারই সুখবর জানিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। অভিজিৎ টুইট করে জানান, “আপনাদের সকলের প্রার্থনা এবং চিকিৎসকদের পরিশ্রমের ফলে, আমার বাবা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাঁর গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল ও নিয়ন্ত্রণেই রয়েছে।’ অভিজিৎ টুইটারে আরও লেখেন, “বাবার শারীরিক অবস্থায় উন্নতির লক্ষণ দেখা গিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন।” গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল থাকলেও, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর স্বাস্থ্যের দিকে সর্বদা নজর রাখছেন চিকিৎসকরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top