News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ের নয়া রাজ্যপাল সত্যপাল মালিক
Image

মেঘালয়ের নয়া রাজ্যপাল সত্যপাল মালিক

শিলং, ১৮ আগস্ট (হি.স.) : মেঘালয়ের রাজ্যপাল নিষ়োজিত হয়েছেন সত্যপাল মালিক। তিনি তথাগত রায়ের স্থলাভিষিক্ত হয়েছেন। মালিক এর আগে গোয়ার রাজ্যপাল ছিলেন। এদিকে, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎসিং কোশওয়ারি এখন থেকে গোয়ার রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। আজ মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁদের নিযুক্তিপত্রে স্বাক্ষর করেছেন

প্রসঙ্গত, সত্যপাল মালিক ২০১৮ থেকে ২০১৯ সালে এক বছরের জন্য জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের অক্টোবরে তাঁকে গোয়ার রাজ্যপাল হিসেবে দায়িত্ব দিয়েছিলেন রাষ্ট্রপতি।

সত্যপাল মালিকের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৬৫ সালে। ১৯৮০ সালে লোকদল-এর প্রার্থী হয়ে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। ১৯৮৬ সালে তিনি কংগ্রেস দলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় সদস্য নির্বাচিত হয়ে পরবর্তীতে বিজেপি-তে যোগ দেন এবং ২০০৫ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top