News Flash

  • Home
  • Uncategorized
  • রাজীব খেলরত্ন সম্মান পাচ্ছেন রোহিত-ভিনেশ–মনিকা-মারিয়াপ্পান
Image

রাজীব খেলরত্ন সম্মান পাচ্ছেন রোহিত-ভিনেশ–মনিকা-মারিয়াপ্পান

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.) : রাজীব খেলরত্ন সম্মানের জন্য বিভিন্ন ক্ষেত্রের চার ক্রীড়াবিদকে বিছে নিল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি। এই চার ক্রীড়াবিদ হলেন, ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা, কুস্তিগির ভিনেশ ফোগাট, টেবল-টেনিস চ্যাম্পিয়ন মনিকা বাত্রা এবং প্যারালিম্পিকে দেশকে সোনা এনে দেওয়া অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলুও ।

মঙ্গলবার খেলরত্ন, অর্জুন-সহ ক্রীড়াক্ষেত্রে অন্যান্য সম্মানের জন্য তারকাদের বাছাই করতে বৈঠকে বসেছিল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি। সেখানেই খেলার দুনিয়ার সর্বোচ্চ সম্মানের জন্য বেছে নেওয়া হয় ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিতের নাম। তাঁর সঙ্গে এই অনন্য সম্মান পাবেন এশিয়ান গেমসে সোনাজয়ী কুস্তিগির ভিনেশ ফোগাট, কমনওয়েলথে সোনাজয়ী টেবল-টেনিস চ্যাম্পিয়ন মনিকা বাত্রা এবং প্যারালিম্পিকে দেশকে সোনা এনে দেওয়া অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলুও ।

ভারতীয় ক্রীড়া জগতের ইতিহাসে দ্বিতীয়বার একই বছরে চারজন এই সম্মান পেতে চলেছেন। তবে এবার সরাসরি রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার নেওয়া হবে না । করোনার জেরে এবার এই পুরস্কারের অনুষ্ঠান অনলাইনেই হবে। রাষ্ট্রপতি ভবনে হাজির থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারচুয়াল মাধ্যমেই মনিকা-ভিনেশদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি।

এর আগে ২০১৬-তে চারজনকে একসঙ্গে খেলরত্নে ভূষিত করা হয়েছিল। অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু, কুস্তিগির সাক্ষী মালিক, জিমন্যাস্ট দীপা কর্মকার এবং শুটার জিতু রাইকে এই সম্মান দেওয়া হয়েছিল। ভারতীয় ক্রীড়া জগতের ইতিহাসে দ্বিতীয়বার একই বছরে চারজন এই সম্মান পেতে চলেছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top