News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে সরব মায়াবতী
Image

উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে সরব মায়াবতী

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি. স.): অপরাধমূলক কাজকর্ম উত্তরপ্রদেশে বেড়ে যাওয়ায় রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে  সরব বিএসপি সুপ্রিমো মায়াবতী। অত্যন্ত করুণ পরিস্থিতিতে রয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার নিজের টুইট বার্তায় মায়াবতী লিখেছেন, দলিত সম্প্রদায়ের ওপর নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ, হত্যা ক্রমাগত বেড়েই চলেছে। এর থেকে প্রমাণিত উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা অত্যন্ত করুণ জায়গায় পৌঁছে গিয়েছে। রাজ্য সরকার যখন গোটা বিষয়টিকে আড়াল দেওয়ার চেষ্টা করে তখন বিষয়টি ভয়াবহ আকার ধারণ করে। প্রশাসনের উচিত সদর্থক মনোভাব নিয়ে অপরাধমূলক কার্যকলাপের উপর লাগাম টানা।

বিজেপি ছাড়াও একই ইস্যুতে সমাজবাদী পার্টির বিরুদ্ধেও সরব হয়েছেন উত্তরপ্রদেশ রাজনীতির বেহেনজি। তিনি দাবি করেছেন সমাজবাদী পার্টির আমলেও এই ধারা ছিল। বর্তমান সরকার কোনও ফারাক গড়ে তুলতে পারেনি।

এমনকি কংগ্রেস সরকারে থাকার সময় এফআইআর পর্যন্ত দায়ের করা হত না।এখনকার মতন তখনকার সংবাদমাধ্যম এতটা সক্রিয় ছিল না।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top