News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে নতুন আক্রান্ত ৩৯, সশস্ত্র বাহিনীর ৩২৪ জনকে নিয়ে সক্রিয় সংখ্যা বেড়ে ৭৬৬
Image

মেঘালয়ে নতুন আক্রান্ত ৩৯, সশস্ত্র বাহিনীর ৩২৪ জনকে নিয়ে সক্রিয় সংখ্যা বেড়ে ৭৬৬

শিলং, ১৮ আগস্ট (হি.স.) : নতুন করে মেঘালয়ে ৩৯ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাতে রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬। তাদের মধ্যে সশস্ত্র বাহিনীর জওয়ান রয়েছেন ৩২৪ জন। মেঘালয়ে এখন পর্যন্ত ১,৪৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৮৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ছয় জন।

নতুন আক্রান্তদের মধ্যে পূর্ব খাসিপাহাড় জেলার ২৭ জন। তাঁদের মধ্যে ১১ জন বিএসএফ জওয়ান, ৭ জন সশস্ত্র বাহিনীর জওয়ান এবং ৯ জন সাধারণ নাগরিক রয়েছেন। এছাড়া, রি-ভই জেলার ৩, পিসাসিম গারোপাহাড় জেলার ৭ এবং ১ জন করে পূর্ব জয়ন্তিয়া পাহাড় এবং দক্ষিণ পশ্চিম গারোপাহাড়ে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।

মেঘালয়ে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন পূর্ব খাসিপাহাড় জেলায়। ওই জেলায় ৪৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বিএসএফ-এর ৮০ জন, সশস্ত্র বাহিনীর জওয়ান ৭৭ জন এবং সাধারণ নাগরিক রয়েছেন ২৮৬ জন। এছাড়া, পশ্চিম গারোপাহাড় জেলায় ১৯১ জন করোনা আক্রান্তের মধ্যে বিএসএফ ১০৫ ও সাধারণ নাগরিক ৮৬ জন এবং রি-ভই জেলায় ১০৩ জন করোনা আক্রান্তের মধ্যে সশস্ত্র বাহিনীর জওয়ান ৪৫ জন ও সাধারণ নাগরিক ৫৮ জন রয়েছেন।

এদিকে, দক্ষিণ গারোপাহাড় জেলায় ২ জন, পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলায় ৫ জন, উত্তর গারোপাহাড় জেলায় ৪ জন, পশ্চিম খাসিপাহাড় জেলায় ৩ জন, পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলায় ৫ জন, দক্ষিণ পশ্চিম গারোপাহাড় জেলায় ৩ জন এবং দক্ষিণ পশ্চিম খাসিপাহাড় জেলায় ১ জন করোনা আক্রান্ত হয়েছেন। পূর্ব গারোপাহাড় জেলায় এখন পর্যন্ত কেউ আক্রান্ত হননি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top