News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীরের শোপিয়ান থেকে ধৃত এক জঙ্গি
Image

জম্মু-কাশ্মীরের শোপিয়ান থেকে ধৃত এক জঙ্গি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি. স.): জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে বড়োসড়ো সাফল্য পেলো নিরাপত্তা বাহিনী। সোমবার গভীর রাতে শোপিয়ান জেলার মালডুরা এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৪৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফের ১৭৮ নম্বর ব্যাটালিয়ন, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।

সামরিক পরিভাষা এই ধরণের তল্লাশি অভিযানকে কর্ডন এন্ড সার্চ অপারেশান বলা হয়। গোটা এলাকাটি ঘিরে ধরে চিরুনি তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন একজন জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে যৌথবাহিনী। ধৃত জঙ্গির নাম হিলাল আহমেদ শেখ ।

এক পুলিশ আধিকারিকের কথায় হিলাল চারদিন আগে থেকেই ফেরার হয়ে গিয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর ছিল হিলাল আল বাদর নামে একটি জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছে। সম্প্রতি সে বাড়িতে এসেছিল। সেখান থেকে সোমবার গভীর রাতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শোপিয়ানে জঙ্গিদের যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তাকে গুঁড়িয়ে দিতে তৎপর নিরাপত্তা বাহিনী।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top